,

যার জন্য সংসার ভাঙল দিয়ার?

news-image

বিনোদন ডেস্ক : গত ফেব্রুয়ারিতেও দু’জনে একসঙ্গে বেড়াতে গিয়েছিলেন। দুই সপ্তাহ আগে স্বামীর জন্মদিনে সাহিল সাংঘার ছবি পোস্ট করে দিয়া মির্জা লিখেছিলেন, ‘প্রেশাস ওয়ান’। এর মধ্যে এমন কী ঘটল যে, বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন দিয়া-সাহিল?

বৃহস্পতিবার সকালে দিয়া এবং সাহিল দু’জনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়ে জানান, তাদের ১১ বছরের সম্পর্ক শেষ করছেন। বিবৃতিতে দিয়া ও সাহিল লিখেছেন, ‘সম্পর্ক শেষ করলেও আমাদের বন্ধুত্ব থাকবে।’

কিন্তু ঠিক কী কারণে তারা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন, তা স্পষ্ট করেননি।
তবে দিয়া-সাহিলের বিচ্ছেদ নিয়ে বলিউডে ইতোমধ্যেই গুঞ্জন শুরু হয়ে গেছে। শোনা যাচ্ছে, ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ ছবির চিত্রনাট্যকার কণিকা ধিলোঁর সঙ্গে একটি সম্পর্ক রয়েছে সাহিলের। এক মাস আগেই নাকি সেই সম্পর্কের বিষয়ে জানতে পারেন দিয়া। এরপর থেকেই দিয়া আর সাহিলের মধ্যে দূরত্ব তৈরি হয় বলে খবর ছড়িয়েছে।

২০১৪ সালে দিয়া বিয়ে করেন তাঁর দীর্ঘ দিনের বিজনেস পার্টনার ও প্রেমিক সাহিলকে। বিয়ের আগে অনেক দিন তারা লিভ-ইনও করেছেন। বলিউডের আদর্শ দম্পতি হিসেবে দিয়া-সাহিলের কথা উল্লেখ করা হত। কিন্তু সেখানে যে এমন ভাঙন ধরেছে, তা আগে কেউ আঁচ করতে পারেননি।

‘জাজমেন্টাল হ্যায় কেয়া’র পরিচালক প্রকাশ কোভেলামুড়ির সাবেক স্ত্রী কণিকা। তাদের সম্পর্কও দু’বছর আগেই ভেঙে যায়।

বলিউড ইন্ডাস্ট্রি সূত্রে খবর, প্রায় মাস ছয়েক ধরে সাহিল ও কণিকা ডেট করছেন। দিয়া বিন্দুমাত্রও জানতে পারেননি। জানার পর সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। বিবৃতিতে তারা স্পষ্ট বলেছেন, ভবিষ্যতে এ বিষয়ে মন্তব্য করবেন না।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১