বাংলাদেশ ক্রিকেট কে সাহায্য করতে আমি সব সময় প্রস্তুতঃ সৌরভ গাঙ্গুলি
স্পোর্টস ডেস্কঃ ভারতের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি টাইগারদের কোচ হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশের সঙ্গে কাজ করতে সবসময় প্রস্তুত আছেন বলে তিনি জানিয়েছেন। সৌরভ গাঙ্গুলী বর্তমান সময়ে কাজ করছেন ধারাভাষ্যকার ও বিশ্লেষক হিসেবে। এছাড়া আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ক্রিকেট পরামর্শক হিসেবেও কাজ করেছেন তিনি।
তবে বিশ্বকাপের আগে থেকেই বাংলাদেশ ক্রিকেট দলকে তিনি অনুসরণ করছেন। ক্রিকেটে বাংলাদেশের উত্থান নিয়ে তিনি রোমাঞ্চিত। বাঙালির যেকোনো অর্জন নিয়ে তিনি গর্ববোধ করেন। বাংলাদেশ ক্রিকেটের পাশে সব সময় ছিলেন সৌরভ। বাংলাদেশ দলের কোচ কিংবা পরামর্শক হিসেবে সুযোগ এলে কাজ করবেন তিনি? এ ব্যাপারে সৌরভ বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটকে সহযোগিতা করার জন্য আমি সব সময় প্রস্তুত।
কিন্তু সেটা কতো দিন বা কতোটা সময় সেটা ডিপেন্ড করে। দেখা যাক, এখন তো আর সেসব নিয়ে ভাবিনি। তবে বাংলাদেশ ক্রিকেট কে সাহায্য করতে আমি সব সময় প্রস্তুত’। বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস চলে যাওয়ায় দলের আপদকালীন কোচ করা হয়েছে সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকে। যদিও ইতিমধ্যে স্থায়ী কোচের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।










