,

রাবণই বিশ্বের প্রথম বিমানচালক, ভারতের পর দাবি শ্রীলঙ্কার

news-image

ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতারা বিভিন্ন সময়ে দাবি করেন রামায়ণ ও মহাভারতের পৌরাণিক কাহিনিকে সত্যি ঘটনা বলে। ব্রহ্মাস্ত্রকে ক্ষেপণাস্ত্র, কৌরবদের জন্মকে টেস্ট টিউব বেবির প্রথম নিদর্শন বলেও বিজেপি নেতারা দাবি করেছিলেন। এবার একই সুর শোনা গেল শ্রীলঙ্কার সরকারি কর্মকর্তাদের মুখে। ৫ হাজার বছর আগে রাবণই পৃথিবীর প্রথম আকাশযান চালান বলে দাবি করেছে শ্রীলঙ্কার সিভিল এভিয়েশন অথরিটি।

শুধু দাবি নয়, এই বিষয়ে বিস্তারিত গবেষণা করে তা প্রমাণ করা হবে বলেও জানিয়েছে লঙ্কান প্রশাসন। আগামী পাঁচ বছর এই বিষয়ে গবেষণা চলবে বলে জানানো হয়েছে। ভারতীয় একটি দৈনিক বলছে, শ্রীলঙ্কার সিভিল এভিয়েশন অথরিটির ভাইস-চেয়ারম্যান শশী দানাতুঙ্গের দাবি, ইতোমধ্যে তাদের কাছে এই তথ্য সত্যি প্রমাণ করার মতো অনেক নথি জমা হয়েছে। পাঁচ হাজার বছর আগে রাবণ প্রথম বিমান আকাশে উড্ডয়ন করেছিলেন বলে দাবি করেছেন তিনি।

তবে রাবণ সীতাকে যে অপহরণ করেছিলেন তা মানতে রাজি নন লঙ্কান এই কর্মকর্তা। এটি ভারতীয় ব্যাখ্যা বলে দাবি করেছেন তিনি। শশী দানাতুঙ্গ বলেন, রাবণ অত্যন্ত জ্ঞানী, বীর ও প্রজাবত্সল রাজা ছিলেন। এমনকি অনেক ভারতীয় পৌরাণিক গল্পেও রাবণকে মহা ব্রাহ্মণ বলে উল্লেখ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর