মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোরবানির ঈদেও ভক্তদের গান শোনাবেন ড. মাহফুজুর রহমান

news-image

এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের কথা। গান নিয়ে তার দুর্বলতা সবসময়ই ছিলো। নানা সাক্ষাৎকারে তিনি সেটা প্রকাশ করেছেন। তবে কখনো গান গাইতে দেখা যায়নি তাকে। ২০১৭ সালে কোরবানি ঈদে প্রথম গান নিয়ে হাজির হন তিনি।তার কণ্ঠে একক সংগীতানুষ্ঠানটি প্রচারে আসার পর রাতারাতি সেটি ভাইরাল হয়ে যায়। আলোচনা, সমালোচনায় ভেসে গিয়েছিলেন তিনি। তবুও নিজের গান ও গায়কীর প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। বলেছিলেন কারো সমালোচনায় গান ছেড়ে দেয়ার পাত্র তিনি নন।

তার দাবি, কেউ কেউ সমালোচনা করলেও তার অনেক ভক্তও গড়ে উঠেছে। যারা অপেক্ষায় থাকেন মাহফুজুর রহমানের গানের অনুষ্ঠানের জন্য।তাদের জন্য সুখবর নিয়ে ফিরছেন ড. মাহফুজুর রহমান। আগের ঈদগুলোর ধারাবাহিকতা বজায় রেখে আসছে কোরবানি ঈদেও একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন তিনি। এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে অনুষ্ঠানটি।

খোঁজ নিয়ে জানা গেল, এরইমধ্যে বেশ কয়টি গানের রেকর্ডিং ও ভিডিও ধারণ শেষ হয়েছে।
জনপ্রিয় গীতিকবিদের লেখা গানগুলোতে সুর ও সংগীতায়োজনেও থাকবে চমক। থাকবে মেলোডি ধাঁচের প্রেম-বিরহের কিছু গান।অনুষ্ঠানের সবগুলো গান চূড়ান্ত হলে এর নামকরণ হবে। এটিএন বাংলা প্রত্যাশা করছে, গেল দুই বারের মতো গান দিয়ে এবারের ঈদও মাতিয়ে রাখবেন ড. মাহফুজুর রহমান।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক