মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ বছরের ছোট রহমান হতে যাচ্ছেন সুস্মিতার স্বামী

news-image

কথায় বলে, ‘জন্ম, মৃত্যু, বিয়ে, তিন বিধাতা নিয়ে’। এই প্রবাদ অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে সুস্মিতা সেনের জীবনে। ৪৩-এর সুস্মিতা প্রেম খুঁজে পেয়েছেন ২৮ বছর বয়সী রহমান শলের মধ্যে। এবার গুঞ্জন শোনা যাচ্ছে চলতি বছরের শেষেই বিয়ে করতে যাচ্ছেন দুজনে।’ভোগ’ ম্যাগাজিনে প্রকাশিত খবর অনুযায়ী, নভেম্বর বা ডিসেম্বরেই বিয়ে সেরে ফেলবেন সুস্মিতা-রহমান। ইতোমধ্যেই নাকি সুস্মিতাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন রহমান। সম্মতিও জানিয়েছেন অভিনেত্রী।

কিন্তু ঠিক কীভাবে দেখা হয়েছিল সুস্মিতা ও রহমানের? সেই গল্পও কিন্তু কম মজাদার নয়। গত জুনেই সুস্মিতা জানিয়েছিলেন কোনও ফ্যাশন শোতে আলাপ হয়নি তাঁদের। আচমকাই ঘটে গিয়েছে এই ঘটনা। ব্যপারটা কীরকম? সুস্মিতা জানান, সোশ্যাল মিডিয়ায় অচেনা ব্যক্তিদের মেসেজ পড়ার একেবারেই পক্ষপাতী নন তিনি। ফলে জমা হয়েছিল প্রচুর মেসেজ। একদিন হঠাতই সেগুলো খুলে দেখতে শুরু করেন সুস্মিতা। এভাবেই অন্যমনস্ক হয়ে তিনি খুলে ফেলেন রহমানের মেসেজ। সেই থেকে শুরু কথা। তারপর তা গড়ায় প্রেমে।

এখন প্রায়ই সুস্মিতা ও রোহমানকে একসঙ্গে ছুটি কাটাতে দেখা যায়। সুস্মিতার দুই মেয়ে আলিশা ও রিনির সঙ্গেও বেশ ভাল সম্পর্ক রহমানের। তবে সুস্মিতা-রোহমানের বিয়ে নিয়ে এই গুঞ্জন নতুন নয়। এর আগেও শোনা গিয়েছিল ২০১৯-এ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা। কিন্তু তখন সেসব খবর গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন সুস্মিতা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক