,

ইরানে মাথায় স্কার্ফ ছাড়া অনলাইনে ছবি পোস্ট করলে ১০ বছরের জেল

news-image

রাষ্ট্রীয় আইন ও সামাজিক বিধিনিষেধের বেড়াজালে বন্দি ইরানি নারীরা। এবার তাদের উপর নতুন এক আইন জারি করা হয়েছে। মাথায় স্কার্ফ বা হিজাব ছাড়া স্যোসাল মিডিয়ায় ছবি বা ভিডিও পোস্ট করলে তাকে এক দশক পর্যন্ত জেল খাটতে হবে। বিবিসি, ইনডিপেন্ডেন্ট

মার্কিন এক্টিভিস্ট ‘মাসিহ আলিনেজাদ’ এর ওয়েব সাইটে হিজাব ছাড়া ছবি পোস্ট করলেও তাকে শাস্তির আওতায় আনা হবে। ২০১৪ সালে চালু হওয়া ‘হোয়াইট ওয়েনসডে’ নামে ওই সাইটে ‘ইরানে হিজাব আইন বাধ্যতামূলক’ এর বিরুদ্ধে ব্যাপক প্রচারণা চালায়।

এটিকে সমর্থন জানিয়ে অনেক ইরানি নারী তাদের হিজাব ছাড়া ছবি সেখানে শেয়ার করে। তেহরানের বিপ্লবি আদালত প্রধানের উদ্বৃতি দিয়ে একটি নিউজ এজেন্সি জানায়, যারা আইন অমান্য করে ওই সাইটে ছবি বা ভিডিও শেয়ার করবে তাদের ১ থেকে ১০ বছর পর্যন্ত শাস্তি ভোগ করতে হবে। ইরানে সকল নারীকে মাথায় স্কার্ফ বা হিজাব পরা বাধ্যতামূলক। কেউ এই আইন অমান্য করলে তাকে দুই মাসের কারাভোগ বা ২০ ডলার জরিমানার আইন রয়েছে।

উল্লেখ্য, ১৯৭৯ সালে ইরান ইসলামি প্রজাতন্ত্রে রূপান্তরিত হওয়ার পর নারীদের প্রকাশ্যে চলাফেরার ক্ষেত্রে হিজাব বা মাথা ঢাকা পোশাক পরিধান করা বাধ্যতামূলক করা হয়। এ নিয়ম ভাঙার কারণে বহু নারীকে জেল-জরিমানারও শিকার হতে হয়েছে।

এর বিরুদ্ধে স্যোসাল মিডিয়ায় ২০১২ সালে প্রথম থেকে প্রতিবাদ দানা বাঁধতে থাকে। গত বছর এক নারীকে হিজাব আইন ভঙ্গ করায় দুই বছরের কারাভোগ করতে হয়েছিলো।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর