মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোয়াইটওয়াশের ধাক্কা লাগল টাইগারদের র‍্যাংকিংয়ে

news-image

সিরিজ শুরুর আগে র‍্যাংকিংয়ে নিজেদের অবস্থান আরও শক্তপোক্ত করার সুযোগ ছিলো বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। তবে শঙ্কা ছিলো উল্টোটাও। নেতিবাচক ফলের মাশুল হিসেবে খোয়াতে হতো রেটিং পয়েন্ট। হয়েছেও ঠিক তাই।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ফল সবারই জানা। ঘরের মাঠে প্রায় ৪৪ মাস পর ওয়ানডে সিরিজ জিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিকরা। শ্রীলঙ্কার মাটিতে প্রায় ১২ বছর পর সিরিজ হার এটি টাইগারদের।

এ সিরিজে কোনো ম্যাচ না জেতায় র‍্যাংকিংয়ে নিজেদের অবস্থানে কোনো হেরফের হয়নি বাংলাদেশের। তবে রেটিং পয়েন্টের ব্যবধানে কমে এসেছে অনেকটাই। নিজেদের সপ্তম অবস্থান ধরে রাখলেও, মূল্যবান ৪টি রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ।

বিশ্বকাপ ব্যর্থতার পরেও বাংলাদেশ দলের রেটিং পয়েন্ট ছিলো ৯০, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ৩-০ ব্যবধানে জিতলে রেটিং বেড়ে হতে পারতো ৯৩। কিন্তু উল্টো ০-৩ ব্যবধানে হেরে যাওয়ায় খোয়াতে হয়েছে ৪ রেটিং পয়েন্ট।

এদিকে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে ৩ রেটিং পয়েন্ট পেয়েছে শ্রীলঙ্কা, ৮২ রেটিং নিয়ে অষ্টম অবস্থানে রয়েছে। সিরিজ শুরুর আগে বাংলাদেশের সঙ্গে ব্যবধান ১১ রেটিংয়ের থাকলেও, সেটি কমে এখন হয়েছে মাত্র ৪।

আইসিসি ওয়ানডে র‍্যাংকিং

১. ইংল্যান্ড – ১২৫ রেটিং
২. ভারত – ১২২ রেটিং
৩. নিউজিল্যান্ড – ১১২ রেটিং
৪. অস্ট্রেলিয়া – ১১১ রেটিং
৫. দক্ষিণ আফ্রিকা – ১১০ রেটিং
৬. পাকিস্তান – ৯৭ রেটিং
৭. বাংলাদেশ – ৮৬ রেটিং
৮. শ্রীলঙ্কা – ৮২ রেটিং
৯. ওয়েস্ট ইন্ডিজ – ৭৭ রেটিং
১০. আফগানিস্তান – ৫৯ রেটিং

এছাড়া আয়ারল্যান্ড ৫১, জিম্বাবুয়ে ৪৪, নেদারল্যান্ডস ৩৭, স্কটল্যান্ড ৩৬, নেপাল ১৯, আরব আমিরাত ১০ ও পাপুয়া নিউগিনির ঝুলিত রয়েছে ৬ রেটিং পয়েন্ট।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক