মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এলাকার নামে ‘পাকিস্তান’ থাকায় চাকরি পান না ভারতীয়রা!

news-image

ভারতের গ্রেটার নয়ডার ‘পাকিস্তানওয়ালি গলি’র বাসিন্দারা পড়েছেন বিপাকে। শুধু এলাকার নামের কারণেই চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন অনেকে। ভোগান্তি থেকে রেহাই পেতে কলোনির নাম বদলের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে আরজি জানিয়েছেন তারা।

ওই এলাকার বাসিন্দাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, ব্রিটিশ ভারত ভাগের সময় পাকিস্তান থেকে অনেক মানুষ এই এলাকায় বসবাস করতে থাকেন। সেই সময় স্থানীয়রাই এই কলোনিকে ‘পাকিস্তানওয়ালি গলি’ নামে ডাকতে শুরু করে। তারপর থেকে সেই নামেই পরিচিত এই কলোনি।

এক বাসিন্দার কথায়, “আমরা সকলেই ভারতীয়। বহু বছর আগে মাত্র চারজন লোক পাকিস্তান থেকে এই এলাকায় আসেন এবং বসবাস করতে শুরু করেন। কিন্তু এখনো পর্যন্ত আমাদের পরিচয়পত্রও পাকিস্তানওয়ালি গলির বাসিন্দা বলেই লেখা রয়েছে। আমরা এই দেশেরই নাগরিক। দেশভাগের কারণে কেন যে এখনো পাকিস্তানের নাম শুনতে হয়, তা জানি না।”

এই নামের এলাকার বাসিন্দা হওয়ায় মেলে না কাজ। তাই এলাকাবাসীর দাবি, তারা যে অসহযোগিতার মধ্যে দিয়ে জীবনযাপন করেন, তা যেন সন্তানদের ওপর না বর্তায়। সন্তানরা যেন যথেষ্ট শিক্ষা পায় এবং চাকরির সুনিশ্চিত চান তারা। এই উদ্বাস্তু কলোনিতে প্রায় ৬০-৭০ জনের বাস। বাসিন্দাদের অভিযোগ, আশপাশের মানুষজনও তাদের ভালো চোখে দেখেন না। অন্য দেশ থেকে আসায় বাজে ব্যবহারও করেন অনেকে। এর পেছনে একটাই কারণ, এই কলোনি ও রাস্তার নাম ‘পাকিস্তানওয়ালি গলি’।

স্থানীয়দের কথায়, পরিচয়পত্র দেখার পর এই এলাকার বাসিন্দারা কেউই চাকরি বা কাজ পান না। সন্তানদের টাকা খরচ করে পড়াশোনা শেখালেও তারা চাকরিতে যোগ দিতে পারেন না এই কারণে। তাই এমন অস্বস্তিকর পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে কলোনির বাসিন্দাদের আরজি, যেকোনোভাবে এই এলাকার নাম পরিবর্তন করা হোক।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক