সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাদেনপুত্র হামজা নিহত

news-image

অনলাইন ডেস্ক : জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন মারা গেছেন। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ‍ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

তবে কবে,কোথায় তার মৃত্যু হয়েছে সে সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি।এর আগে গত বছরের মাঝামাঝি হামজাকে শেষবারের মতো প্রকাশ্যে দেখা গিয়েছিল।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, গত দুই বছরের মধ্যে যেকোনো সময় হামজা নিহত হয়েছে বলে ধারণা মার্কিন সরকারের।

হামজার নিহত হওয়া নিয়ে কোনো তথ্য আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।

তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে হামজা বিন লাদেনের অবস্থান জানাতে পারলে ১০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল মার্কিন সরকার।

এফবিআই’র তথ্য অনুসারে, সৌদি আরবের জেদ্দায় ১৯৮৯ সালে জন্ম হয় হামজা বিন লাদেনের। ওসামা বিন লাদেনের ২০ জনের বেশি সন্তানের একজন হামজা।

১৯৯৬ সালে তার বাবা আফগানিস্তানে যান এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। আল-কায়েদার বিভিন্ন ভিডিও ফুটেজে বাবার পাশে হামজাকেও দেখা গেছে। ২০১১ সালে মার্কিন নেভি সিল টিমের অভিযানে ওসামা নিহতের পর আল-কায়েদার গুরুত্বপূর্ণ নেতায় পরিণত হয় হামজা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক