,

ইরানের ভয়ে হরমুজ প্রণালী এড়িয়ে চলছে ব্রিটিশ জাহাজ

news-image

ইরানের হাতে আটক হওয়ার ভয়ে হরমুজ প্রণালী এড়িয়ে চলছে ব্রিটিশ জাহাজগুলো।ব্রিটেনের রাষ্ট্রীয় তেল কোম্পানি ব্রিটিশ পেট্রোলিয়াম জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ নেয়ার পরিকল্পনা আপাতত তাদের নেই।

ব্রিটিশ পেট্রোলিয়ামের অর্থবিষয়ক প্রধান কর্মকর্তা ব্রায়ান গিলভারি জানান, গত ৪ জুলাই ইরান ও ব্রিটেনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত হরমুজ প্রণালীতে তারা কোনো জাহাজ নেননি। এর পরিবর্তে ভাড়া করা জাহাজে করে গুরুত্বপূর্ণ এই প্রণালী দিয়ে তেল পরিবহন করছেন তারা।

হরমুজ প্রণালী হয়ে পারস্য উপসাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা দিতে যুদ্ধজাহাজ এইচএমএস ডানক্যান এবং ফ্রিগেট এইচএমএস মন্ট্রোজ মোতায়েন করা সত্ত্বেও ব্রিটিশ পেট্রোলিয়াম তেলবাহী জাহাজ পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে।ব্রিটিশ নৌবাহিনী গত ৪ জুলাই জিব্রাল্টার প্রণালীর আন্তর্জাতিক পানিসীমা থেকে ২১ লাখ ব্যারেল তেলবাহী ইরানি ট্যাংকার ‘গ্রেস-১’কে আটক করে।

ট্যাংকারটি সিরিয়ায় যাচ্ছিল বলে দাবি করে ব্রিটেন জানায়, সিরিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা কার্যকর করতে গিয়ে ইরানি তেল ট্যাংকার আটক করা হয়েছে।কিন্তু পশ্চিমা গণমাধ্যমগুলো জানায়, ইরানের ওপর আরোপিত আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা কার্যকর করতে ওয়াশিংটনের অনুরোধে লন্ডন ওই ইরানি ট্যাংকার আটক করেছে।

পরবর্তীতে গত ১৯ জুলাই পারস্য উপসাগরের হরমুজ প্রণালী অতিক্রমের সময় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ব্রিটিশ পতাকাবাহী তেল ট্যাংকার ‘স্টেনা ইমপেরো’কে জব্দ করে ইরান। উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ইরানের হাতে আটক হওয়ার ভয়ে ব্রিটিশ পেট্রোলিয়ামের একটি সুপারট্যাংকার হরমুজ প্রণালীতে না ঢুকে সৌদি উপকূলে অবস্থান করারও খবর বেরিয়েছিল।

ইরানের দাবি মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথ হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরের পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে। তাছাড়া বিভিন্ন উত্তেজনার সময় প্রণালীটি বন্ধ করে দেয়ারও হুমকি দেয় ইরান। হরমুজ প্রণালীর মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে পৃথিবীর বিভিন্ন দেশে তেল রফতানি করা হয়। এ সমুদ্রপথটি ব্যবহার করে মধ্যপ্রাচ্য থেকে তেল যায় এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকাসহ অন্যান্য দেশে। হরমুজ প্রণালী মধ্যপ্রাচ্যের সঙ্গে এ দেশগুলো এবং এর বাইরে তেল সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা