,

নদীতে ভেসে বেড়াচ্ছে পাঁচতলা ভবন (ভিডিও)

news-image

আন্তর্জাতিক ডেস্ক || চীনের এক নদীতে পাঁচতলা একটি ভবন ভেসে বেড়াতে দেখা যাচ্ছে। গত সোমবার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এমন একটি ভিডিও আপলোড করা হয়। সেই ভিডিওটি এখন ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল। তবে এর পেছনে রয়েছে অন্য গল্প।

মাসিমো নামে এক ব্যক্তি টুইটারে ১১ সেকেন্ডের ওই ভিডিওটি আপলোড করেছেন। সেখানে দেখা যাচ্ছে, মাঝ নদীতে দিব্যি ভেসে যাচ্ছে একটি পাঁচতলা ভবন। দেখে মনে হবে,স্রোতে ভেসে চলেছে বহুতল ওই ভবনটি।

তবে একটু খেয়াল করলেই দেখা যাবে, ভবনের একদিকে একটি বাড়তি অংশ রয়েছে। ওই বাড়তি অংশের পেছনের পানি কিংবা স্রোত দেখলে বোঝা যাবে স্রোতের তোড়ে এটি ভেসে যাচ্ছে না। কোনো ইঞ্জিন পানি ঠেলে ভবনটি বয়ে নিয়ে যাচ্ছে।

ভবনটি প্রকৃতপক্ষে একটি ভাসমান রেস্তোরাঁ; যেটি চীনের ইয়াংসি নদীতে ভেসে বেড়াচ্ছে। ভিডিওটি ধারণ করা হয় ২০১৮ সালে। কিন্তু সম্প্রতি আবার সেটি পোস্ট করার পরই ভাইরাল হয়। ভিডিওটি পোস্ট করে সেখানে লেখা হয়েছে, নীতিগত পরিবর্তনের কারণে রেস্তোরাঁ কর্তৃপক্ষ সেটিকে স্থানান্তরিত করছে।

ভিডিওটি ২০১৮ সালের নভেম্বরে সিজিটিএন নামক একটি সংবাদমাধ্যমে প্রথম শেয়ার করা হয়। তখনই জানা যায়, নদীতে দূষণ ছড়ানোর কারণে ইম্প্রেশন জিয়ানজিং নামের এই রেস্তোরাঁটিকে স্থানান্তরিত করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড