৩ বছরের শিশুকেও বন্দি করলো ইসরায়েলি সেনা! (ভিডিও)
আন্তর্জাতিক ডেস্ক | ইসরায়েলি সেনাদের গাড়ি লক্ষ্য করে পাথর নি’ক্ষেপ করার অভিযোগে ৩ বছরের শিশু মুহাম্মাদ রবি ইলইয়ানকে ব’ন্দি করেছে দখলদার ইসরায়েলি সেনারা।
এদিকে, শিশুর পিতার হাত ধরে থানার দিকে হেটে যাওয়া বন্দী ইলইয়ানের এই ধরণের একটি নি’ষ্ঠুর গ্রেপ্তারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যে ভিডিওটি এবার রীতিমত বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে।ভিডিওটি দেখে উত্তাল হয়ে ওঠেছেন অনলাইন এক্টিভিস্টরা।
এদিকে, বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ইলইয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে।গত মঙ্গলবার (৩০ জুলাই) সকালে ইলইয়ান ঘুম থেকে উঠলে তার মা তাকে জামা-কাপড় পড়াচ্ছিলেন। এমন সময় একদল ইসরায়েলি সৈন্য জেরুজালেম নগরীর ইসাইয়া এলাকায় অবস্থিত তাদের বাড়ি থেকে ছোট্ট ইলইয়ানকে আটক করে নিয়ে যায়।
ইসরায়েলি দখলদার বাহিনীর দাবি, সোমবার ইসাইয়া এলাকায় সেনা অভিযান চলাকালে ৩ বছরের শিশু মুহাম্মাদ রবি ইলইয়ান তাদের গাড়ি লক্ষ্য করে পাথর ছুড়ে মারে।এ ঘটনায় অনেক মানবাধিকার ও মানবতাবাদী সংগঠন তাদের এ ঘৃণ্য ও আজব কাণ্ডের কঠোর সমালোচনা করেন। তাদের মতে, ৩ বছরের শিশুকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা বড়ই হাস্যকর ও অদ্ভুত! তাকে গ্রেপ্তারের দৃশ্যধারণ আরও হাস্যকর পরিস্থিতির জন্ম দিয়েছে।
তাদের দাবি, ৩ বছরের নিষ্পাপ শিশুর সঙ্গে ইসরায়েলি দখলদার বাহিনীর এ আচরণ নিঃসন্দেহে মানবতাবিরোধী অ’পরাধের শামিল।
https://www.facebook.com/wafagency/videos/697593587329294/










