,

কোরবানির বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে : রংপুর সিটি মেয়র

news-image

রংপুর ব্যুরো : পবিত্র ঈদুল আজহার দিন থেকে ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তফিজার রহমান মোস্তফা।আজ বুধবার দুপুরে রংপুর রসিকের সভা কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মেয়র এ ঘোষণা দেন।

মেয়র বলেন, ‘কোরবানির পশু নির্দিষ্ট স্থানে জবাইকরণ ও দ্রুত বর্জ্য অপসারণে সিটি করপোরেশন থেকে ব্যাপক প্রস্তুুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে জনসচেতনতামূলক প্রচার প্রচারণা শুরু হয়েছে।তিনি বলেন, ‘নগরীর ৩৩টি ওয়ার্ডে কোরবানির পশু জবাই করার জন্য ১১৭টি স্থান নির্ধারণ করা হয়েছে। আমরা চাই নগরবাসী যততত্র জবাই না করে নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই করুক। সবাই সচেতন হলে ৪৮ ঘণ্টা নয় ২৪ ঘণ্টার আগেই বর্জ্য অপসারণ করা সম্ভব।’

পশু জবাইয়ের স্থান পরিষ্কার রাখার জন্য পরিচ্ছন্নতাকর্মী ও ব্লিচিং পাউডারের ব্যবস্থা রয়েছে উল্লেখ্য করে মেয়র জানান, ৬২৭ জন পরিচ্ছন্নতাকর্মী তিনটি জোনে বিভক্ত হয়ে ৩৩টি ওয়ার্ডে দ্রুত বর্জ্য অপসারণ প্রক্রিয়া সম্পন্ন করতে কাজ করবে।পশুর বর্জ্য অপসারণে ০১৭১৮৫৪৩১৫৭, ০১৭২৭৮৯৮১৯০, ০১৭২৩৮০৭৩৪৪, ০১৭৩৩৩৯০১৫০,  ০১৭১৪৫৬৬৩৮৩ নম্বরে যোগাযোগ করে নগরবাসী কন্ট্রোল রুমের সহায়তা নিতে পারবেন।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- রসিকের সচিব মো. রাশেদুল হক, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আকতার হোসেন আজাদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান এবনে তাজ, বর্জ্য ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও কাউন্সিলর মাহাবুবার রহমান মঞ্জু, কাউন্সিলর নজরুল ইসলাম দেওয়ানী, রহমত উল্লাহ বাবলা, মালেক নিয়াজ আরজু, সেকেন্দার আলী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর