সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমি কাদামাটির মতো, বললেন শাকিব খানের নতুন নায়িকা (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক।। মিসওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার কল্যাণে পরিচিত পাওয়া মেয়ে জাহারা মিতু। প্রথম রানার্সআপ হয়েছিলেন ওই প্রতিযোগিতায়। এরপর নাটক,মিউজিক ভিডিও এবং উপস্থাপনায়ও নিজেকে যুক্ত করেন। এবার এলেন ঢালিউডের রূপালি জগতে। হয়ে উঠলেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের নায়িকা। শাকিব খানের নতুন ছবি আগুন’ এ অভিনয় করবেন তিনি।

সোমবার ঢাকার এক পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হলো ছবিটি জাকজমক মহরত। সেখানেই নায়িকা হওয়ার পর নিজের বক্তব্যে কৃতজ্ঞতা প্রকাশ করলেন সবার কাছে। সকলের কাছে চাইলেন দোয়া। জানালেন, বাংলাদেশের প্রেক্ষাপটে শাকিব খান শুধু সুপারস্টার নন, মেগাস্টার।

সিনেমায় নবগত তিনি। তাই বললেন, ‘আমি একেবারে কাদা মাটির মতো আমাকে যেভাবে চাইবেন গড়ে নিতে পারবেন।’ বদিউল আলম খোকন নির্মাণ করবেন‘আগুন’। মহরতে জানানো হলো ২ আগস্ট থেকে শুটিং শুরু হবে ছবিটির।

দেশ বাংলা মাল্টিমিডিয়া প্রযোজিত এ ছবিটির মহরতে বেশ নার্ভাস লাগছিলো নায়িকার। বিষয়টি উল্লেখ করে জাহারা মিতু বলেন, ‘আমি টেলিভিশনে খেলা বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করে যাচ্ছিলাম। উপস্থাপক থেকে এবার সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। মহরতে দাঁড়িয়ে কথা বলতে গিয়ে নার্ভাস লাগছে। এ সিনেমায় কাজের সুযোগ পেয়ে আমি অনেক খুশি। আমাকে সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

এদিকে শাকিব খানের নায়িকা হিসেবে জাহারা মিতুকে ভালোভাবেই গ্রহণ করছেন নায়কের ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের স্ট্যাটাসে পাওয়া গেলো তার ইঙ্গিত। এবার দেখার পালা নায়িকা হয়ে কতটা ভক্তদের মন রক্ষা করতে পারেন এ নবাগতা।

https://www.youtube.com/watch?v=SRN_iWqtdgc

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক