সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিনা পয়সায় খেলতে রাজি জিম্বাবুয়ের ক্রিকেটাররা

news-image

স্পোর্টস ডেস্কঃ নিজেদের দেশের ক্রিকেটকে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজনে টাকা ছাড়াই খেলতে রাজি জিম্বাবুয়ের ক্রিকেটাররা। দেশটির সিনিয়র এক ক্রিকেটার জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে জানিয়েছেন এমন কথা।

জিম্বাবুয়ের সামনে আপাতত বড় মিশন হিসেবে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। সেখানে টাকা না পেলেও খেলতে রাজি এ ক্রিকেটার। তবে শর্ত হিসেবে দিয়েছেন ভবিষ্যতে পারিশ্রমিক পরিশোধ করার নিশ্চয়তা।

নাম প্রকাশে অনিচ্ছুক সে ক্রিকেটার বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আমরা আশা দেখতে পাবো, দেশের জন্য বিনা পয়সায়ও খেলতে রাজি। আমাদের পরবর্তী এসাইনমেন্ট টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। আমাদের যদি ভবিষ্যতে পারিশ্রমিক দেয়ার নিশ্চয়তা দেয়া হয়, তাহলে আমরা এখন খেলতে। দেশের ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে আমরা বাছাইপর্ব খেলতে চাই। তবে পরে হলেও পারিশ্রমিকের নিশ্চয়তা দিতে হবে।’

আইসিসির তরফ থেকে আপাতত নিষিদ্ধ হলেও, জিম্বাবুয়ের নারী এবং পুরুষ ক্রিকেট দল এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব নিয়েই ভাবছে। তবে নিষেধাজ্ঞা থাকলেও, জিম্বাবুয়ে চাইলে এখন দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পারবে।

তবে যেহেতু আইসিসি কোনোরুপ আর্থিক সহযোগিতা করবে না, তাই খেলোয়াড়দের খেলতে হবে বিনা পয়সায়। এটি অবশ্য জিম্বাবুয়ের ক্রিকেটারদের জন্য নতুন কিছু নয়। কারণ গত দুই মাসে নেদারল্যান্ডস এবং আয়ারল্যান্ড সফরে ম্যাচ ফির টাকাও পাননি তারা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক