,

শ্রীলঙ্কায় মন্ত্রিসভায় ফিরলেন ৯ মুসলিম মন্ত্রী

news-image

শ্রীলঙ্কায় পদত্যাগ করা ৯ মুসলিম মন্ত্রী আবার মন্ত্রিসভায় যোগ দিয়েছেন। ইস্টার সানডের ভ’য়াবহ জ’ঙ্গি হা’মলার ঘটনার তদন্তের নিরপেক্ষতা বজায় রাখতে জুনের শুরুতে তারা দায়িত্ব থেকে সরে গিয়েছিলেন। গত ২১ এপ্রিল দেশটির খ্রিস্টান ধর্মাবলম্বীদের ওপর আ’ত্মঘাতী এক স’ন্ত্রাসী হা’মলায় নি’হত হন ২৫৩ জন মানুষ। আ’হত হন আরও ৫০০ জন। আঞ্চলিক ধর্মীয় সংগঠন ন্যাশনাল তাওহিদ জামায়াতের (এনটিজে) দিয়ে এ হা’মলা চালায় জ’ঙ্গি গোষ্ঠী আ’ইএস।

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এখন পর্যন্ত প্রায় ১০০ জনকে করেছে দেশটির সরকার। হা’মলাকারীদের সঙ্গে কয়েকজন মন্ত্রিসভার সদস্যদের যোগাযোগের অভিযোগ ওঠায় তদন্ত কাজের স্বার্থে দেশটির সব মন্ত্রীরা পদত্যাগ করেছিলেন। তবে তাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারা আবার মন্ত্রিসভায় ফিরেছেন বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানায় লঙ্কান সরকার।

এক মুখপাত্র জানায়, পদত্যাগকারী মন্ত্রীরা হামলার সঙ্গে কোনোভাবে জড়িত ছিলেন না, পুলিশের এমন ছাড়পত্র পাওয়ার পর তারা আবার মন্ত্রিসভায় ফিরে এসেছেন। শ্রীলঙ্কায় মোট জনসংখ্যা ২১ মিলিয়নের মধ্যে মাত্র ৯ শতাংশ মুসলিম রয়েছে। ঘটনার প্রতিক্রিয়ায় মুসলিমরা স’হিংসতার শি’কার হয়। এর প্রতিবাদ জানিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন মুসলিম মন্ত্রীরা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর