মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবের হাতে ‘নগর চাবি’

news-image

বিশ্বকাপ ক্রিকেটে অসাধারণ পারফরমেন্সের জন্য বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস)। মঙ্গলবার বিকেলে এ সংবর্ধনার আয়োজন করে সিজেকেএস ক্রিকেট কমিটি। অনুষ্ঠানে দেশের প্রথম কোনো খেলোয়াড় হিসেবে সাকিবের হাতে উপহার হিসেবে সম্মানসূচক ‘নগর চাবি’ তুলে দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন ক্রিকেট একাডেমি থেকে আসা খুদে ক্রিকেটারদের প্রশ্নের জবাব দেন সাকিব। এ সময় দেশের নারী ক্রিকেটের প্রশংসা ঝরেছে সাকিবের কণ্ঠে। অনেক প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশের নারী ক্রিকেটাররা ক্রিকেটকে ধরে রেখেছে বলে মন্তব্য করেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।সাকিব বলেন, তারা (নারী ক্রিকেটাররা) এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে। যেটা আমরা চার-পাঁচবার ফাইনাল খেলেও চ্যাম্পিয়ন হতে পারিনি। ভারতকে হারিয়ে তারা এশিয়া কাপ জিতেছে।

অনুষ্ঠানে চিটাগাং উইমেন্স ক্রিকেট একাডেমির সাইমন আক্তার দোলা নামে এক খুদে নারী ক্রিকেটারের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন সাকিব।নারী ক্রিকেট নিয়ে বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক বেশি সচেতন উল্লেখ করে সাকিব আরও বলেন, দিন দিন অনেকটা পরিবর্তন হচ্ছে। আমি চাই প্রতিটি জেলায় নারী ক্রিকেটারদের সহযোগিতা ও উৎসাহ বাড়ুক। আমি সিউর তারা দেশের হয়ে আরও গর্ব বয়ে আনবে।

সংবর্ধনা প্রাপ্তির জবাবে সাকিব আল হাসান চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছিরের মাধ্যমে নগরে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে বলে উল্লেখ করেন এবং চট্টগ্রামের বিভিন্ন ক্রিকেট ক্লাবের খেলোয়াড়দের প্রশ্নের উত্তর দেন।এ সময় আ জ ম নাছির উদ্দীন বলেন, সাকিব শুধু একটি নাম নয়, নিজ গুণে তিনি একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন। সাকিবের অসাধারণ পারফরমেন্সের কারণেই বাংলাদেশ বিশ্বকাপের মঞ্চে ভালো খেলেছে।

তিনি আরো বলেন, তার প্রতি সারা দেশের মানুষের সঙ্গে চট্টগ্রামবাসীও কৃতজ্ঞ। দায়বদ্ধতার জায়গা থেকেই চট্টগ্রামবাসীর পক্ষ থেকে বিশ্ব বরেণ্য এ ক্রিকেটারকে ‘নগর চাবি’ দেওয়া হচ্ছে। তাকে সম্মানিত করে চট্টগ্রামবাসীই সম্মানিত হলো।

চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সঞ্চালনায় সভায় সংবর্ধনা কমিটির আহ্বায়ক ও সিজেকেএস ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান আলী আব্বাস, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিনিয়র সহ সভাপতি সালাউদ্দীন রেজা, সহ সভাপতি মনজুর কাদের মনজু, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, আলমগীর সিরাজ উদ্দীন, আব্দুল হান্নান আকবর প্রমুখ বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক