,

অভিনেতা শরিফুল রাজ ডেঙ্গু আক্রান্ত, হাসপাতালে ভর্তি

news-image

দেশে ‘ডেঙ্গু’র ভয়াবহতা বেড়েই চলেছে। গত ক’দিনে এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অসংখ্য রোগী। ডেঙ্গু নিয়ে দেশজুড়ে আতঙ্ক বিরাজ করছে। সচেতনতা বাড়াতে সরকারের পাশাপাশি মাঠে নেমেছে বিভিন্ন বেসরকারি সংগঠন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন ‘আইসক্রিম’খ্যাত অভিনেতা শরিফুল রাজ। বর্তমানে তিনি রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

জানা গেছে, গত রোববার রাতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এই মডেল-অভিনেতা। তার রক্তের প্ল্যাটিলেট নেমে গেছে ২৭০০০-এ। তাই জরুরি ভিত্তিতে তাকে রক্ত দেওয়া হচ্ছে।

এদিকে, সম্প্রতি শরিফুল রাজ চুক্তিবদ্ধ হয়েছেন ‘পরাণ’ নামে একটি ছবিতে। এটি নির্মাণ করবেন ‘পোড়ামন ২’ ও ‘দহন’ ছবির নির্মাতা রায়হান রাফি। এতে তার পাশাপাশি আরও অভিনয় করবেন চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও ‘স্বপ্নজাল’খ্যাত ইয়াশ রোহান। রোমান্টিক গল্পের এই ছবিটি প্রযোজনা করছেন তামজিদ অতুল ও ইয়াসির আরাফাত। শিগগিরই এর শুটিং শুরু হবে বলে জানান ছবির নির্মাতা রায়হান রাফি।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১