মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ কেজি সোনার গয়না পরে ভাইরাল ‘সোনা বাবা’

news-image

আন্তর্জাতিক ডেস্ক| সুধীর মক্কার, সবাই যাকে ‘গোল্ডেন বাবা’ বলেই চেনেন। আগে পরতেন ২০ কেজি ওজনের সোনার গয়না। কিন্তু শরীরের কারণে গয়নার ওজন ৪ কেজি কমিয়ে এবার পরলেন ১৬ কেজি। গোল্ডেন বাবা খ্যাত এই সাধু ভারতের উত্তরপ্রদেশের বাসিন্দা। প্রদেশের মেরঠে ২৬তম কাঁওয়ার যাত্রায় অংশ নিতে এবার ১৬ কেজি সোনার গয়না পরেছেন তিনি।

গত ২১ জুলাই দিল্লি থেকে শুরু হয়েছে শিবভক্তদের কাঁওয়ার যাত্রা। সোনার গয়নার জন্য কাঁওয়ার যাত্রায় অন্যতম আকর্ষণ উত্তরপ্রদেশের এই গোল্ডেন বাবা। তার দাবি, আগে ২-৩ গ্রাম সোনা পরতেন। এখন তিনি নিজের টাকায় কেনা সোনার হার, লকেট, আংটি ও ব্রেসলেট পরেন।অতীতে ২০ কেজির সোনার অলঙ্কার পরতেন। শরীর দিনে দিনে খারাপ হওয়ায় এখন ১৬ কেজির গয়না পরেন। এই সোনার জন্য তিনি কারও কাছে টাকা চাননি বা ঋণ নেননি।

এবার তার শরীর ঠিক নেই বলে জানিয়েছেন গোল্ডেন বাবা। তাই প্রথমে তিনি ঠিক করেছিলেন, এবারের কাঁওয়ার যাত্রায় শামিল হবেন না। কিন্তু তার ভক্ত ও কাঁওয়ারি (যাঁরা কাঁওয়ার যাত্রায় অংশ নেন) তাকে অনুরোধ করেন এই যাত্রায় অংশ নেয়ার জন্য। তাই শেষ পর্যন্ত শিবের আশীর্বাদ পাওয়ার জন্য যোগ দিলেন কাঁওয়ার যাত্রায়।

গোল্ডেন বাবার দাবি, তার সঙ্গে প্রায় ২৫০-৩০০ ভক্ত যাত্রায় যোগ দিয়েছেন। আর এই যাত্রায় খাদ্য, জল ও অ্যাম্বুলেন্সের মতো প্রয়োজনীয় জিনিস মজুত রাখা হয়। যাতে কারো কোনো অসুবিধা না হয়। গোল্ডেন বাবার এবারের ছবিও টুইটারে ভাইরাল হয়েছে। আনন্দবাজার।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক