মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনে সৌদি জোটের বিমান হা’মলায় শিশুসহ নি’হত ১৩

news-image

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হা’মলায় শিশুসহ কমপক্ষে ১৩ জন নি’হত হয়েছ বলে স্থানীয় বাসিন্দা এবং এক মেডিকেল জানিয়েছেন। সোমবার (২৯ জুলাই) সন্ধ্যায় উত্তরাঞ্চলীয় প্রদেশ সাদার একটি বিখ্যাত বাজারে এই হা’মলা হয়, যাতে ১১ শিশুসহ আরও ২৩ জন আ’হত হয়।

সাদার স্বাস্থ্য অফিসের এক চিকিত্সক জিনহুয়াকে নাম প্রকাশ না করার শর্তে ফোনে বলেছেন, ‘সাদায় কাটাবীর জেলার আল-থাবিতের জনপ্রিয় বাজারটিতে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হা’মলায় মৃ’তের সংখ্যা বাড়তে পারে। এখন পর্যন্ত ২ শিশুসহ ১৩ জন নি’হত এবং ১১ জন শিশুসহ ২৩ জন আ’হত হয়েছে।’

জনপ্রিয় বাজারটির বেশ কয়েকটি ফল ও সবজির দোকান জ্বলে পুড়ে মাটির সঙ্গে মিশে গিয়েছে, যেখান থেকে উ’দ্ধারকর্মীরা সম্ভাব্য জীবিত লোকদের সন্ধান করছেন। বিমান হা’মলার বিষয়ে সৌদি আরব বা জোটের পক্ষ থেকে এখনও কোনও ধরণের মন্তব্য পাওয়া যায়নি।

ইয়েমেনের শিয়া হুথিরা বি’দ্রোহীরা সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আসিরের ব্যালিস্টিক ক্ষে’পণাস্ত্র হা’মলার দায় স্বীকার করার কয়েক ঘন্টা পরেই এমন বিমান হা’মলা চালিয়েছে সৌদি জোট। হুথিরা সম্প্রতিই সৌদি আরবে ক্ষে’পণাস্ত্র ও ড্রোন হা’মলা বাড়িয়েছে।

যদিও হুথিদের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র এবং ড্রোনকে সৌদি বিমান বাহিনী ধ্বংস করে দিয়েছিল। আন্তর্জাতিক-স্বীকৃত ইয়েমেনের নির্বাসিত রাষ্ট্রপতি আবদ-রাব্বু মনসুর হাদির সরকারের সমর্থনে চার বছরেরও বেশি সময় ধরে ইয়েমেনে ইরান-মিত্র হুথিদের বিরুদ্ধে আরব সামরিক জোটের নেতৃত্ব দিয়ে আসছে সৌদি আরব।

সৌদি জোটের হা’মলায় চলমান শতকের অন্যতম নি’র্মম জীবন যাপন করছে ইয়েমেনি অধিবাসীরা। দেশটির বেসামরিক নাগরিকদের লক্ষ্য করেও চালানো হয় হামলা। এমনকি দেশটির ত্রাণ প্রবেশের পথটিও ধ্বংস করে দেয় সৌদি জোটের বিমান হা’মলা। দেশটির লাখ লাখ শিশু বর্তমানে এতটাই অপুষ্টিতে ঝুঁকছে যা মানবাধিকার সংস্থার মতে এক ভয়াবহ দুর্ভিক্ষে শামিল।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক