,

সংবাদ সম্মেলনে আখাউড়া স্থলবন্দরের নিখোঁজ ব্যবসায়ীকে আগামী তিন দিনের মধ্যে উদ্ধারের আল্টিমেটাম ব্যবসায়ীদের

Brahmanbaria pic-05আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের নিখোঁজ ব্যবসায়ী মোঃ আল-আমিন খন্দকার-(৩০) কে আগামী তিন দিনের মধ্যে উদ্ধারের আল্টিমেটাম দিয়ে অন্যথায় আমদানী-রপ্তানি বন্ধ রাখার হুমকি দিয়েছেন আখাউড়া স্থল বন্দরের ব্যবসায়ীরা। মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা এই আল্টিমেটাম দেন।
আখাউড়া স্থল বন্দরের আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠান মেসার্স রিফাত ট্রেডার্সের মালিক মোঃ আল-আমিন খন্দকার গত পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছে তার পরিবার ও বন্দরের ব্যবসায়ীগন।  
নিখোঁজ মোঃ আল-আমিন খন্দকার আখাউড়া উপজেলা সেনারবাদি গ্রামের বাসিন্দা। আমদানি-রপ্তানির পাশাপাশি তিনি সিএন্ডএফ এজেন্টও পরিচালনা করছেন। 
এ ঘটনায় তাঁর ভাই মোঃ রুহুল আমিন খন্দকার আখাউড়া থানায় সাধারন ডায়রি করেছেন। মঙ্গলবার সকালে স্থলবন্দরে সিএন্ডএফ এজেন্ট ও আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের ডাকা সংবাদ সম্মেলনে বলা হয়, ব্যবসায়ী আল-আমিন খন্দকার নিখোঁজের ঘটনায় তারা উদ্বিগ্ন। আগামী তিন দিনের মধ্যে তাকে উদ্ধার না করা হলে আমদানী-রপ্তানি বন্ধ রাখা হবে।
সংবাদ সম্মেলনে আখাউড়া স্থল বন্দরের আমদানী-রপ্তানী এসোসিয়েশনের সভাপতি রাজীব ভুইয়া বলেন, মোঃ আল-আমিন খন্দকার নিখোজ হওয়ার ৫ দিন অতিবাহিত হওয়ার পর ও আমরা আইন শৃংখলা বাহিনীর কাছ থেকে কোন সুনির্দিষ্ট কোন তথ্য পাচিছনা। সে জীবিত আছে কিনা মারা গেছে আমরা তা জানি না।   
এ ব্যাপারে আখাউড়া গাজীর বাজারের মোঃ জহিরুল ইসলাম রনি জানান, গত ৩০ জানুয়ারি নিখোঁজ হওয়ার আগে আল-আমিন সকালে তাঁর বাড়িতে যান। ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার কথা বলে বেড়িয়ে যাওয়ার পর তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরিবারের লোকজনও এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। 
আল-আমিনের ভাই রেজাউল খন্দকার বলেন, এলাকায় আমার ভাইয়ের কোনো শত্রু নেই। কিন্তু কিভাবে কি হলো এখন আমরা কিছুই বুঝতে পারছি না। পুলিশ আমাদেরকে বলেছে তাঁরা নাকি গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছে।
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, বিভিন্ন দিক থেকে পাওয়া তথ্য আমরা যাচাই-বাছাই করছি। তবে মূলত তথ্য প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়েই তাঁকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ