সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাবুলে গুলি ও আত্মঘাতী বোমা হামলায় নিহত ২০, আহত ৫০

news-image

আর্ন্তজাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে এক ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর কার্যালয়ের সামনে আত্মঘাতী বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনায় অন্তত ২০ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আফগান সরকার সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট প্রার্থী আমরুল্লাহ সালেহর কার্যালয়ের সামনে গত রোববার ওই সন্ত্রাসী হামলা হয়।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির সহযোগী ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী আমরুল্লাহ সালেহ এ হামলায় সামান্য আহত হয়েছেন। দুই মাসব্যাপী নির্বাচনী প্রচারের শুরুতেই হামলার শিকার হলেন আমরুল্লাহ সালেহ। আগামি ২৮ সেপ্টেম্বর আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
তবে এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে তালেবান ও দায়েশ এ ধরনের হামলা চালিয়ে থাকে।

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রহিমি জানান, ছয় ঘণ্টাব্যাপী এক অভিযানে হামলাস্থল থেকে দেড় শতাধিক মানুষকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি হয়। এতে চার সন্ত্রাসী নিহত হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক