,

ঈদকে ঘিরে ভিন্ন কাজে অপু বিশ্বাস

news-image

বিনোদন প্রতিবেদক : নায়িকা অপু বিশ্বাস ঢালিউডে এ পর্যন্ত শতাধিক হিট ছবি উপহার দিয়েছেন। বর্তমানে তার হাতে রয়েছে দুটি ছবি। একটি হচ্ছে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শুশুরবাড়ি জিন্দাবাদ টু’ এবং অন্যটি কলকাতার সুবীর মণ্ডল পরিচালিত ‘শর্টকাট’। এ ছবিগুলোর কাজ শেষ পর্যায়ে রয়েছে। ঈদে বড় পর্দায় অপু অভিনীত কোনো ছবি এবারও মুক্তি পাবে না। তবে ঈদকে ঘিরে অন্য কাজ নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি। অপু বিশ্বাস বলেন, আমি উল্টাপাল্টা কোনো কাজ করে আমার ভক্তদের হতাশ করতে চাই না। আসছে ঈদে বড় পর্দায় কোনো ছবি মুক্তি না পেলেও ঈদকে ঘিরে কিছু কাজ করেছি আমি।

এগুলোর মধ্যে গত শনিবার ‘ফ্যাশন ওয়ার্ল্ড’ ফ্যাশন হাউজের ফটোসেশনে অংশ নিয়েছিলাম। গৌতম সাহার কোরিওগ্রাফিতে আমার বিপরীতে এতে কাজ করেছেন মডেল-অভিনেতা তানভীর। আর ফটোগ্রাফি করেছেন আনোয়ার হোসেন ইনাম। কাজটি ভালো হয়েছে। এ ছাড়া দেশের বাইরের বেশকিছু ইভেন্ট নিয়ে কথা চলছে। সব ঠিক থাকলে দেশের বাইরে একটি বড় ফ্যাশন হাউজের উদ্বোধনী শোতে অতিথি হিসেবে যাবো এবার। প্রসঙ্গত, গত রোজার ঈদে অপু বিশ্বাস ফ্যাশন হাউজ মেহজাবিনের ফটোসেশনে মডেল হিসেবে অংশ নিয়েছিলেন। এ ছাড়া ফ্যাশন হাউজ প্রেম কালেকশনের ঈদ শোতেও অতিথি হিসেবে দেখা গেছে তাকে।

এদিকে নতুন ছবিগুলোর খবর কি জানতে চাইলে তিনি বলেন, দুটি ছবির কাজই শেষ পর্যায়ে রয়েছে। এরমধ্যে ‘শর্টকাট’ ছবির শুধু ডাবিং বাকি। আর ‘শুশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবির কিছু সিকোয়েন্সের শুটিং বাকি আছে। ছবিটির কাজ এ পর্যন্ত যতটুকু হয়েছে ভালোই হয়েছে। এ ছবি বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মাণ হচ্ছে। তাই আমি মনে করি, ভালো কিছুই দর্শকরা পাবেন। দুটি গানের চিত্রায়ন হয়ে গেলেই ছবির কাজটি শেষ হবে। দুটি কাজ নিয়েই আমি আশাবাদী।

সামনে বড় পর্দায় বেছে কিছু কাজ করতে চান অপু। আর এজন্য নিজেকে একটু শুকানোর জন্য অর্থাৎ আবারো ওজন কমানোর চেষ্টা করছেন। আর সন্তান আব্রাম খান জয়কে নিয়মিত সময় দিচ্ছেন। তাকে স্কুলে দেয়া ও নিয়ে আসাসহ বিভিন্ন কাজ নিয়ে তাকে এখন ব্যস্ত থাকতে হয়। অপু বিশ্বাস অভিনীত পরিচালক আবদুল মান্নানের ‘পাঙ্কু জামাই’ ছবিটি সবশেষ মুক্তি পায়। এ ছবিতে এ নায়িকার বিপরীতে শাকিব খান অভিনয় করেন।

এদিকে অপু বিশ্বাস মাঝে একটি তেলের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। আকাশ আমিনের এ কাজটিও সামনে দর্শকরা টিভিতে দেখতে পাবেন। ‘শুশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিটিতে প্রথমবার অপুর বিপরীতে বাপ্পি চৌধুরী অভিনয় করেছেন। এ ছবিটি চলতি বছরের শেষদিকে মুক্তি পাবে বলে জানা যায়।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১