,

করণ জোহর দক্ষিণী চলচ্চিত্রের রিমেক তৈরি করবেন

news-image

বিনোদন ডেস্ক : হিন্দি রিমেকের চল গত কয়েক বছর ধরে বলিউডে শুরু হয়েছে। এবার সেই পথে পা বাড়ালেন করণ জোহর।

গত ২৬ জুলাই মুক্তি পেয়েছে তেলেগু সিনেমা ‘ডিয়ার কমরেড’। ছবিতে অভিনয় করেছেন তেলেগু অভিনেতা বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা। এই সিনেমাটির হিন্দি রিমেক করবেন নির্মাতা করণ জোহর।

স¤প্রতি করণ জোহর তেলেগু ছবি ‘ডিয়ার কমরেড’-এর মুক্তির আগে একটি বিশেষ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিলেন। ছবিটি দেখা শেষে ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে একটি টুইটের মাধ্যমে তিনি ঘোষণা দেন, হিন্দি ভাষায় এ চলচ্চিত্রটির রিমেক তৈরি করবেন তিনি। এমনকি তিনি এটাও জানান যে, তার প্রযোজনা প্রতিষ্ঠান ধর্ম প্রোডাকশনের ব্যানারে এ চলচ্চিত্রটি নির্মাণ করা হবে।

তবে এ চলচ্চিত্রের পুননির্মাণের স্বত্ব কেনার জন্য শুধু করণ জোহরই আগ্রহ প্রকাশ করেননি। বরং সাজিদ নাদিয়াদওয়ালা, ভূষণ কুমার, মুরাদ খেতানী ও বিজয় গালানিও ছিলেন আগ্রহীদের তালিকায়। কিন্তু তাদের সবাইকে পেছনে ফেলে স্বত্ব কেনার ক্ষেত্রে করণ জোহর এগিয়ে ছিলেন। কারণ, মোট ৬ কোটি রুপির বিনিময়ে এ চলচ্চিত্র পুনর্নির্মাণের স্বত্ব কিনেছেন তিনি।

‘ডিয়ার কমরেড’ বিজয়ের দ্বিতীয় সিনেমা, যার হিন্দি রিমেক হতে যাচ্ছে। এর আগে এ অভিনেতার ‘অর্জুন রেড্ডি’ সিনেমাটি হিন্দিতে ‘কবির সিং’ নামে রিমেক হয়। চলতি বছর মুক্তি পাওয়া সেই সিনেমাটিতে অভিনয় করেছিলেন শহিদ কাপুর ও কিয়ারা আদভানি। যেটি এখন পর্যন্ত এ বছরের সবচেয়ে ব্যবসাসফল বলিউড সিনেমা হিসেবে পরিচিতি পেয়েছে।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১