,

মুক্তির দিনের চেয়ে দ্বিতীয় দিন ৫৫ ভাগ বেশি আয়!

news-image

বিনোদন ডেস্ক : বলিউড তারকা কঙ্গনা রানাউত ও রাজকুমার রাও অভিনীত ‘জাজমেন্টাল হ্যায় কিয়া’ ভারতের বক্স অফিসে মুক্তির দিনের চেয়ে দ্বিতীয় দিন ৫৫ ভাগ বেশি আয় করেছে।

বক্স অফিস ইন্ডিয়ার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে জানিয়েছে, দ্বিতীয় দিন শনিবার ছবিটি আয় করেছে সাত কোটি রুপি। সে হিসাবে দুই দিনে সংগ্রহ দাঁড়াল ১১.৫০ কোটি রুপি।

প্রতিবেদন অনুযায়ী, প্রথম দিন ‘জাজমেন্টাল হ্যায় কিয়া’র সংগ্রহ ৪.৫০ কোটি রুপি। সে হিসাবে কঙ্গনার সর্বশেষ ছবি ‘মণিকর্নিকা : দ্য কুইন অব ঝাঁসি’র চেয়ে কম আয় করেছে ‘জাজমেন্টাল হ্যায় কিয়া’। মুক্তির দিন ‘মণিকর্নিকা’ আয় করেছিল ৮.৭৫ কোটি রুপি। তবে রাজকুমার রাওয়ের সর্বশেষ ছবির চেয়ে বেশি আয় করেছে এটি, তাঁর ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ মুক্তির দিন সংগ্রহ করেছিল তিন কোটি রুপি।

অবশ্য ছবির প্রযোজক একতা কাপুর গতক শনিবার টুইটার বার্তায় জানিয়েছিলেন, ‘জাজমেন্টাল হ্যায় কিয়া’ মুক্তির দিনে ৫.৪০ কোটি রুপি আয় করেছে।গত শুক্রবার মুক্তি পায় কণিকা ধীলনের লেখা ‘জাজমেন্টাল হ্যায় কিয়া’। ছবিটি পরিচালনা করেছেন প্রকাশ কোবেলামুদি। পত্রপত্রিকার খবর, এ ছবির নির্মাণ ব্যয় ৩৫ কোটি রুপি।

একই দিনে মুক্তি পায় কৃতী শ্যানন ও দিলজিৎ দোসাঞ্জের ‘অর্জুন পাতিয়ালা’। খুব একটা প্রশংসা পায়নি ছবিটি। খবরে প্রকাশ, মুক্তির দিন ১.২৫ কোটি রুপি আয় করেছে ছবিটি। শনিবার আয় করেছে ১.৫০ কোটি রুপি। দুই দিনে এ ছবির সংগ্রহ ২.৭৫ কোটি রুপি।

এদিকে, গত সপ্তাহে ভারতে মুক্তি পাওয়া হলিউডি ছবি ‘দ্য লায়ন কিং’ এখনো বক্স অফিসে শাসন জারি রেখেছে। মুক্তির দ্বিতীয় শনিবার (২৭ জুলাই) এ ছবি আয় করেছে ১১.৫০ কোটি রুপি। এরইমধ্যে এ ছবির মোট সংগ্রহ ৯৭ কোটি রুপি। রোববারই শতকোটির ক্লাবে ঢুকবে ছবিটি।

এদিকে, হৃতিক রোশনের ‘সুপার থার্টি’ শতকোটির ক্লাব অতিক্রম করেছে। মুক্তির তৃতীয় শনিবার এ ছবি আয় করেছে ৪.৫০ কোটি রুপি। এ ছবির সংগ্রহ বেড়ে দাঁড়িয়েছে ১২০ কোটি রুপি।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১