সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজেদের প্রশংসায় সারা-কার্তিক

news-image

বিনোদন প্রতিবেদক : নবাবনন্দিনী সারা আলি খান ও কার্তিক আরিয়ান একে অন্যের প্রশংসায় মেতেছেন । মাত্র দুদিন আগে সারা বলেছিলেন, কার্তিকের বাইকের পেছনে বসতে চাইবে যেকোনো মেয়েই। এবার কার্তিক বললেন, বারবার সারার সঙ্গে কাজ করার তীব্র আগ্রহ তাঁর।

পাতৌদির নবাব সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান ও ‘সোনু কে টিটু কি সুইটি’ তারকা কার্তিক আরিয়ানের সম্পর্ক নিয়ে বলিউডে বেশ কিছুদিন ধরেই আলোচনা হচ্ছে। জোর গুঞ্জন, তাঁদের ঘনিষ্ঠতা আরো জোরদার হচ্ছে।

নির্মাতা-প্রযোজক করণ জোহরের জনপ্রিয় ও বিতর্কিত টেলিভিশন শো ‘কফি উইথ করণ’-এ বাবা সাইফ আলি খানের সামনে সারা বলেছিলেন, কার্তিক আরিয়ান তাঁর ‘ক্রাশ’, একসঙ্গে কফি ডেটে যেতে রাজি। সেই থেকে তাঁদের প্রেম নিয়ে জল্পনার শুরু। প্রকাশ্যে কার্তিককে ক্রাশ বলার পর একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কার্তিকের সঙ্গে সারার হাত মিলিয়ে দেন ‘সিম্বা’ সহ-অভিনেতা রণবীর সিং।

পরে ঘোষণা আসে, লেখক-নির্মাতা ইমতিয়াজ আলির ‘লাভ আজকাল’ ছবির সিক্যুয়ালে জুটি বাঁধছেন সারা ও কার্তিক। একাধিক ভাগের শুটিংও করেছেন দুজন। সেটে তাঁদের ঘনিষ্ঠ উপস্থিতি অনেকের নজরে আসে। এরপর বেশ কয়েক বার একে অন্যের বাড়িতেও গিয়েছেন সারা-কার্তিক। একসঙ্গে জিমে যেতেও দেখা গেছে। একবার গাড়ির ভেতর অন্তরঙ্গ অবস্থায় ক্যামেরাবন্দি হন দুজন।

স¤প্রতি ভারতীয় সংবাদমাধ্যম বোম্বে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক ইমতিয়াজ আলি ও সহ-অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগাভাগি করলেন কার্তিক আরিয়ান।

ইমতিয়াজ আলি সম্পর্কে কার্তিক বলেন, ‘ইমতিয়াজ স্যারের সঙ্গে কাজ করে শুধু অভিনেতা হিসেবেই নয়, ব্যক্তি হিসেবেও আমার মধ্যে পরিবর্তন এসেছে। তিনি আমার অন্যতম প্রিয় পরিচালক। আজ আমার অভিনয়ে যে পরিবর্তন এসেছে, সে জন্য তাঁকে ধন্যবাদ। এটা আমাকে ভিন্ন দুয়ার খুলে দিয়েছে। আমার আমার চরিত্র আরো বাস্তবানুগ হয়।’

সারা সম্পর্কে কার্তিক বলেন, ‘সারা একজন তারকা। ওর হৃদয় সোনায় মোড়ানো। ওর সঙ্গে কাজ দারুণ উপভোগ করেছি। পর্দায় ও ইতিবাচকতা এনেছে। ওর সঙ্গে বারবার কাজ করতে পারলে ধন্য হব।’

এর আগে কার্তিক সম্পর্কে সারা বলেছিলেন, “আমি তো হাসতে হাসতেই বলি, ‘বাইকে কার্তিক আরিয়ানের পেছনের সিটে বসার জন্য আমি তো টাকাপয়সা পেয়েছি।’ মানে, বলতে চাইছি, যেকোনো মেয়েই এটা করতে চাইবে।”

২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে মুক্তি পাবে সারা ও কার্তিকের প্রথম জুটি বাঁধা ‘লাভ আজকাল টু’। এ ছবির প্রথম কিস্তি মুক্তি পায় ২০০৯ সালে, যেখানে প্রধান চরিত্রে ছিলেন সারার বাবা সাইফ আলি খান ও দীপিকা পাড়ুকোন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক