মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিব খানের ছবির মহরতে যা বললেন ওবায়দুল কাদের

news-image

বিনোদন ডেস্ক: ‘এখন আতঙ্ক ডেঙ্গু নিয়ে। কে যে কখন জ্বরে আক্রান্ত হয়, ঠিক নেই। দু’জন চিকিৎসকও প্রাণ হারিয়েছেন এই (ডেঙ্গু) জ্বরে। এ দিকে আমরা যখন পদ্মা সেতুতে দাঁড়িয়ে আকাশের চাঁদ দেখার কথা ভাবছি, তখন শিশুর মাথা লাগবে বলে গুজব। এতসব সমস্যার মধ্যে আজ ছবির মহরতে এসেছি।’

সোমবার (২৯ জুলাই) সন্ধ্যায় শাকিব খান-জাহারা মিতুর ‘আগুন’ ছবির মহরত অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সোমবার সন্ধ্যায় বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ ছবির মহরত অনুষ্ঠিত হয়। সেখানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদের।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আগুন’ কেমন আগুন ছড়াবে আমি জানি না। ছবিটির জন্য শুভ কামনা থাকলো। আর ছবির নতুন নায়িকার উদ্দেশ্যে বলব, সুচিত্রা সেন এসেই সুচিত্রা সেন হননি, উত্তম এসেই উত্তম হননি। শাকিব খান এসেই শাকিব খান হননি। প্রতিকূলতার মধ্য দিয়ে এগুতে হয়েছে। এখানে নিজেকে প্রমাণ করেই এগিয়ে যেতে হবে।

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সবাই বলেন ভীষণ দুর্দিন যাচ্ছে বাংলা সিনেমার। আমি সেটা মনে করি না। আমাদের একজন শাকিবের মতো নায়ক আছে। আরও অনেক কিছু আছে আমাদের। এফডিসিকে আমরা ঢেলে সাজাবো। আমরাও টাইটানিকের মতো সিনেমা বানাবো।’

মহরতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন সম্রাট। মহরত অনুষ্ঠানে ছবির প্রযোজক এনামুল আরমানও উপস্থিত ছিলেন।

শাকিব খান ও মিতুর ছবির জন্য শুভকামনা জানাতে মহরত অনুষ্ঠানে পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, জাকির হোসেন রাজু, নায়িকা সুচরিতা, প্রযোজক ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন। দেশ মাল্টিমিডিয়া প্রযোজিত দ্বিতীয় ছবি ‘আগুন’। ছবিটিতে শাকিব খান ও জাহারা মিতু ছাড়াও মিশা সওদাগর, আলীরাজ, সুচরিতা, সাদেক বাচ্চু, রেবেকা, আফজাল শরীফ, সুব্রত প্রমুখ অভিনয় করছেন

এ জাতীয় আরও খবর

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

মোজাফফরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার উদ্যোগ

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেলপথ অবরোধ, আটকা ৬ ট্রেন

২০২৭ সালের হজে সরকারি দুই প্যাকেজ ঘোষণা

ইএফডি অটোমেশনেও ভ্যাট ফাঁকি, হারাচ্ছে হাজার কোটি টাকা

আ. লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিরোধের হুঁশিয়ারি নাহিদের

স্থানীয় সরকার নির্বাচন: আইন-বিধি নিয়ে ইসির বৈঠক আজ

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কোটা রায় বাতিলের দিন সংঘর্ষে আরও ১৯ প্রাণহানি

রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন