,

পাকিস্তানে ৭২ বছর পর খুলছে শিবের মন্দির

news-image

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সিয়ালকোটে শাওয়ালা তেজা সিং নামে হাজার বছরের পুরনো এক মন্দির রয়েছে। ওই মন্দিরটি ৭২ বছর ধরে বন্ধ ছিল। তবে হিন্দু দেবদেবীদের ওই মন্দির দীর্ঘ সময় পর আবারো খুলতে চলছে।

মন্দিরটি নির্মাণ করেছিলেন সর্দার তেজা সিং নিজেই। তবে দেশভাগের সময়েই বন্ধ হয়ে যায় মন্দির। এরপর ১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙার ঘটনায় উত্তাল হয়েছিল সারাদেশ। ওই সময় প্রতিবাদের ঝড় ওঠেছিল সিয়ালকোটের এই মন্দিরেও। ভাঙচুরও করে একদল উন্মত্ত জনতা। তারপর থেকে এই মন্দির বন্ধ করে দিয়েছিলেন হিন্দুরা।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ওই ঘটনার আগে মন্দির বন্ধ থাকলেও অন্তত দর্শনীয় স্থান হিসেবে আনাগোনা ছিল দর্শকের। তবে ১৯৯২ সাল থেকে মনুষের পা একেবারেই পড়েনি এই মন্দিরে। কিন্তু এবার এই মন্দিরই পুনরায় খোলার জন্য পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ।

পাকিস্তানের একটি সংবাদপত্র অনুসারে জানা গিয়েছে, হিন্দু এই মন্দিরটি খোলার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। ডেপুটি কমিশনার বিলাল হায়দার জানান, মন্দির খুলে গেলে যেকোন সময় অনায়াসেই পর্যটক এবং অনান্যরা দর্শন করতে পারবেন এই স্থান।

পাকিস্তান সরকার জানায়, খুব শিগরিরই শুরু হবে মন্দির পুনর্নিমাণ এবং সংরক্ষণের কাজ। যত দ্রুত সম্ভব কাজ শেষ করে মন্দির খুলে দেওয়া হবে সাধারাণ মানুষের জন্য। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের এক হাজার বছরের পুরনো এই ‘শাওয়ালা তেজা সিং’ মন্দির ছিল আদতে শিবের মন্দির।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর