মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকাশ্যে শাকিবা, বউ সেজে করছেন তোলপাড়!

news-image

নায়িকা শাকিবা বিনতে আলী। কয়েকদিন ধরে আবারো ক্যামেরার সামনে হাজির হলেন তিনি। নতুন একটি সিনেমার কাজে প্রকাশ্যে আসলেন নায়িকা। নাম ‘তোলপাড়’।এ প্রসঙ্গে নায়িকার ভাষ্য, ‘তোলপাড়’ ছবিটিতে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করছি। তবে এর বেশকিছু অংশের কাজ আগে হয়েছে। ছবির গল্পটি বেশ দারুণ। এতে বউ সেজে অভিনয় করেছি আমি।

‘তোলপাড়’ ছবিটিতে শাকিবার বিপরীতে অভিনয় করছেন সনি রহমান। রাজধানীর প্রিয়াঙ্কা শুটিং হাউজে এর দৃশ্যধারণের কাজ হচ্ছে। আর ছবিটি পরিচালনা করছেন মিজানুর রহমান মিজান।আরও জানা গেছে, ছবির একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন মুনমুন। বর্তমানে ছবির দ্বিতীয় লটের কাজ চলছে।এদিকে, ৪ আগস্ট থেকে পুবাইল ও তিনশ ফুটের রাস্তায় ছবির বাকি কাজ হবে বলেও জানান নায়িকা শাকিবা।

এর আগে, ২০০৫ সালে মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ‘ভণ্ডনেতা’ ছবির মাধ্যমে ঢালিউডে কাজ শুরু করেন শাকিবা। তবে তার অভিনয়ে প্রথম মুক্তিপ্রাপ্ত ছবির নাম ‘জীবনের গ্যারান্টি নাই’। এ ছবিটিও পরিচালনা করেন মনতাজুর রহমান আকবর। আর এতে তার নায়ক ছিলেন আমিন খান।

এরপর একে একে শাকিবা অভিনীত ‘বাঁচাও দেশ’, ‘মাঝির ছেলে ব্যারিস্টার’, ‘দুর্ধর্ষ’, ‘বস্তির ছেলে কোটিপতি’, ‘এক জবান’, ‘মাটির ঠিকানা’, ‘রূপান্তর’সহ ৪০টি ছবি মুক্তি পায়। এমনকি ক্যারিয়ারে তিনি ঢালিউড শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতেও হাজির হয়েছিলেন। এরপর পুরোপুরি আড়ালে চলে যান নায়িকা শাকিবা।

এ জাতীয় আরও খবর

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

মোজাফফরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার উদ্যোগ

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেলপথ অবরোধ, আটকা ৬ ট্রেন

২০২৭ সালের হজে সরকারি দুই প্যাকেজ ঘোষণা

ইএফডি অটোমেশনেও ভ্যাট ফাঁকি, হারাচ্ছে হাজার কোটি টাকা

আ. লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিরোধের হুঁশিয়ারি নাহিদের

স্থানীয় সরকার নির্বাচন: আইন-বিধি নিয়ে ইসির বৈঠক আজ

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কোটা রায় বাতিলের দিন সংঘর্ষে আরও ১৯ প্রাণহানি

রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন