সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে ঈদ ১১ আগস্ট

news-image

সৌদি আরবে জ্বিলহজ মাস শুরু হবে আগামী ২ আগস্ট থেকে। ফলে আগামী ১১ আগস্ট মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা- খবর খালিজ টাইমস। সে হিসেবে বাংলাদেশে একদিন পর ১২ আগস্ট ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা রয়েছে। আবুধাবিতে অবস্থিত ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ বৈজ্ঞানিক হিসাব নিকাশ করে খালিজ টাইমসকে বলেছেন, পবিত্র জিলহজ মাসের প্রথম দিন শুরু হবে ২ আগস্ট (শুক্রবার) এবং সৌদি আরবের মক্কা নগরীতে আরাফাত ময়দানে লাখ লাখ মানুষ পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সমবেত হবেন ১০ আগস্ট (শনিবার)।

ইসলামী চান্দ্র পঞ্জিকায়, ঈদুল আযহা জ্বিলহজ্জের ১০ তারিখে পড়ে। আন্তর্জাতিক (গ্রেগরীয়) পঞ্জিকায় তারিখ প্রতি বছর ভিন্ন হয়, সাধারণত এক বছর থেকে আরেক বছর ১০ বা ১১ দিন করে কমতে থাকে। ঈদের তারিখ স্থানীয়ভাবে জ্বিলহজ্জ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপনের পরদিন মুসলিমদের অন্যতম এ উৎসব বাংলাদেশে পালিত হয়। তাই আগামী ১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (বিএএস)।

বিএএসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ আগস্ট সকাল ৯টা ১২ মিনিটে বর্তমান চাঁদের অমাবস্যা কলা পূর্ণ করে নতুন চাঁদের জন্ম হবে। চাঁদটি ঐদিন সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা থেকে ৪ ডিগ্রি উচ্চতায় ২৮৮ ডিগ্রি দিগংশে অবস্থান করবে এবং ২৩ মিনিট অবস্থান করে সন্ধ্যা ৭টা ৪ মিনিটে অস্ত যাবে।

এদিন চাঁদের কোন অংশ আলোকিত থাকবে না, ফলে দেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। চাঁদটি পরদিন ২ আগস্ট, শুক্রবার সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা থেকে ১৫ ডিগ্রি উচ্চতায় ২৭৯ ডিগ্রি দিগংশে অবস্থান করবে এবং প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিট দেশের আকাশে অবস্থান শেষে সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে ২৮৬ ডিগ্রি দিগংশে অস্ত যাবে। এ সময় চাঁদের ৩ শতাংশ আলোকিত থাকবে এবং দেশের আকাশ মেঘমুক্ত থাকলে একে বেশ স্পষ্টভাবেই দেখা যাবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক