,

মুক্তি পেল শাকিব-বুবলীর নতুন সিনেমার গান

news-image

মুক্তি পেল শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবির প্রথম গান ‘কতো ভালোবাসি তোরে’। জাকির হোসেন রাজু পরিচালিত ছবিটি ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে। ‘কতো ভালোবাসি তোরে কী করে বোঝায়, তুই ছাড়া সাধের জনম জগৎটা বৃথায়’ শফিক তুহিনের লেখা ও সুরে এমনই কথার গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও স্বরলিপি। রোববার শাকিব খানের নিজস্ব ইউটিউব চ্যানেল এসকে ফিল্মসে গানটি প্রকাশ করা হয়।

গানটির ভিডিওতে দেখা যাচ্ছে, নতুন গানের সুরেও জমে উঠেছে শাকিব-বুবলীর রোমান্স। তুরস্কের দৃষ্টিনন্দন লোকেশনে গানটি চিত্রায়িত হয়েছে। দারুণ সব লোকেশনে রোমান্সে মেতেছেন এই জুটি। একদিনেই ২ লাখ ৭৪ হাজারের অধিকবার দেখা হয়েছে এই গানটি।

দেশ বাংলা মাল্টিমিডিয়া প্রযোজিত এ ছবির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। চলতি বছরের ১৫ জুন থেকে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়। এর আগে ১৭ জুন ঢাকা ক্লাবে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১