রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গরু হিন্দু, মারা গেলে পোড়াতে হবে

news-image

আন্তর্জাতিক ডেস্ক | গরুরা হিন্দু তাই কোনো গরু মারা গেলে তাকে পোড়াতে হবে বলে মন্তব্য করেছন এক বিজেপি নেতা।ভারতের উত্তর প্রদেশের বারবাঁকি পুরসভার বোর্ড মিটিংয়ে এই মন্তব্য করেছেন পুরসভার চেয়ারপার্সনের স্বামী তথা বিজেপি নেতা রঞ্জিত শ্রীবাস্তব।

রঞ্জিত শ্রীবাস্তব বলেন, পৃথক বৈদ্যুতিক চুল্লি তৈরি করে তারপর সাদা কাপড়ে মুড়ে গরুর শবদেহের শেষকৃত্যের করতে হবে।এ বিষয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নজর দেয়ারও আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, নিজের এই প্রস্তাব পাস করাতে যথাসাধ্য চেষ্টা করবেন তিনি এবং বারবাঁকিতে গরুদের জন্য পৃথক শ্মশানঘাট তৈরির ব্যবস্থা করবেন। যদিও এই ব্যাপারে রাজ্য প্রশাসনের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।