,

৫০ বছর বয়সে দ্বিতীয় বিয়ে নিয়ে যা বললেন গোবিন্দ

news-image

বিনোদন ডেস্কঃ শেষ যে দু’বার গোবিন্দাকে রুপোলি পর্দায় দেখা গিয়েছিল, তার মধ্যে একটি ছিল ডেভিড ধাওয়ানের ‘পার্টনার’। সালমান খানের সঙ্গে জুটি বেঁধে এই ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ২০০৭ সালে সিনেমাটি মুক্তির পর সুপারহিট হয়েছিল সেই ছবি। আরও একটি ছবিতে অভিনয় করেছিলেন এই ছবিটির নাম ‘কিলদিল’। ছবিটি সেভাবে ব্যবসায়িক সাফল্য না পেলেও সেই ছবিতে খলনায়কের চরিত্রে গোবিন্দার অভিনয় প্রশংসিত হয়েছিল।

প্রায় এক যুগ পরে গেল বছর ‘ফ্রাইডে’ সিনেমা দিয়ে আবারও রুপালী পর্দায় ফিরেন বলিউডের কমেডিয়ান অভিনেতা গোবিন্দ। না, এবার সিনেমা নয় নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে কথা বলে আলোচনায় এই নায়ক। স্ত্রী সুনীতাকেই দ্বিতীয় বিয়ে করেছিলেন গোবিন্দ।

গত শনিবার ভারতের জনপ্রিয় টিভি শো ‘আপ কি আদালত’- সেই বিয়ের গল্প শুনিয়েছেন এই নায়ক। ওই শোতে রজত শর্মা গোবিন্দকে জিজ্ঞেস করেন, ৫০ বছর বয়সে কেন পুনরায় বিয়ে করেছিলেন? উত্তরে গোবিন্দ বলেন, মায়ের ইচ্ছেতেই সুনীতা আহুজাকে পুনর্বিবাহ করেন। গোবিন্দ আরো জানান, তার মা কুসংস্কার ও জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন। আর এর কারণও ব্যাখ্যা করেন। বলেন, মায়ের আদেশেই ৫০ বছর বয়সে সুনীতাকে পুনরায় বিয়ে করেন।

গোবিন্দ বলেন, সুনীতাকে বিয়ের পর অনেকেই বলেছিলেন তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। কিন্তু তা হয়নি। বরং ক্যারিয়ারে সাফল্য এসেছে তার। সব মিলিয়ে দুই সন্তান নিয়ে বেশ সুখেই আছেন এই দম্পতি।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১