,

মিয়ানমারের কাচিনে খনি ধস, পুলিশসহ ১৮ জনের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : মিয়ানমারের কাচিন প্রদেশের একটি খনিতে ভূমিধসের ঘটনায় পুলিশসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও চার জন, তাদেরও মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

গতকাল রোববার সকালে হপকান্ত জেড খনি এলাকায় এ দুর্ঘটনা বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মিয়ানমারের পুলিশ জানিয়েছে, তাদের একটি গার্ড পোস্ট মাটি ও কাদার নিচে চাপা পড়েছে।

স্থানীয় পুলিশের প্রধান উয়িন অং রয়টার্সকে জানিয়েছেন, এ পর্যন্ত ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আরও চার জন নিখোঁজ রয়েছেন, তাদেরও মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিখোঁজ চার জনের মধ্যে দুই জন পুলিশ সদস্যও রয়েছেন বলে জানিয়েছেন তিনি। ওই পুলিশ সদস্যরা খনি এলাকা পাহারা দিচ্ছিলেন।

‘আমরা দুই জন পুলিশ সদস্যকে উদ্ধার করতে পেরেছি। তাদের শুধু মাথায় আঘাত লেগেছে। উদ্ধারের পর তাদের হাসপাতালে পাঠানো হয়েছে,’ বলেন স্থানীয় পুলিশ প্রধান।

মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যের হপাকান্ত এলাকায় জেইড খনিতে প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে। সরকার ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।

এর আগে গত এপ্রিলে দেশটির একটি খনিতে ধসের ঘটনায় ৫৫ জন শ্রমিক নিহত হয়। এই পরিপ্রেক্ষিতে স্থানীয় কর্তৃপক্ষ ১৭টি খনির কাজ বন্ধ রাখার আদেশ দেয়। কিন্তু সেই কাজ বন্ধ ছিল না বলে অভিযোগ উঠেছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর