সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টি-২০’তে বিরল রেকর্ড পেরির

news-image

অনলাইন ডেস্ক : নারী অ্যাসেজের দ্বিতীয় টি-২০ ম্যাচে বিরল রেকর্ড গড়ল এলিস পেরি। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি-২০’তে ১০০০ রান ও ১০০ উইকেট সংগ্রহের রেকর্ড গড়েন অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের এই অল-রাউন্ডার। শুধু মেয়েদের ক্রিকেটেই নয়, এমন নজির ছেলেদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটেও নেই।

হোভ কাউন্টি গ্রাউন্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে ৪৭ রানের অনবদ্য ইনিংস খেলার পথে এমন বিশ্বরেকর্ড গড়েন পেরি। এই ম্যাচের পর তার আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারে মোট সংগৃহীত রান সংখ্যা দাঁড়ায় ১০০৫। তার আগে বল হাতে একটি উইকেটও নিয়েছেন তিনি। তবে সেটি তার মাইলস্টোন সূচক উইকেট নয়। কারণ ইংল্যান্ডের বিরুদ্ধ এই ম্যাচের উইকেটটি ছিল তার টি-২০ কেরিয়ারের ১০৩তম শিকার। গত বছর মেয়েদের টি-২০ বিশ্বকাপের ফাইনালে কোরিয়ারের শততম টি-২০ উইকেটটি তুলেছিলেন পেরি।

ছেলে ও মেয়েদের মিলিয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে পেরি হলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। তার থেকে বেশি টি-২০ উইকেট রয়েছে কেবল ওয়েস্ট ইন্ডিজের আনিসা মহম্মদের। তিনি ১০২টি ম্যাচে ১১৫ টি উইকেট নিয়েছেন। ছেলেদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এখনও পর্যন্ত কেউ ১০০ উইকেটের মাইলস্টোন ছুঁতে পারেননি। শাহিদ আফ্রিদি এখন পর্যন্ত সর্বাধিক ৯৮টি উইকেট নিয়েছেন। বর্তমান ক্রিকেটারদের মধ্যে লসিথ মালিঙ্গা ৯৭ উইকেট নিয়ে এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন।

ছেলেদের ক্রিকেটে এমন অল-রাউন্ড রেকর্ড গড়ার দৌঁড়ে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। তিনি অন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এখন পর্যন্ত ১৪৭১ রান করেছেন এবং ৮৮টি উইকেট নিয়েছেন। হোভে বিশ্বরেকর্ড গড়ার পর পেরি বলেন, ‘দারুণ লাগছে। তবে ম্যাচের আগে এই রেকর্ড সম্পর্কে অবহিত ছিলাম না। সূত্র : কলকাতা 24×7

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক