মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সা রে গা মা পা’র চ্যাম্পিয়ন অঙ্কিতা, তৃতীয় নোবেল

news-image

অনলাইন ডেস্ক : ভারতের জি বাংলার ‘সা রে গা মা পা’র এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছেন অঙ্কিতা এবং দ্বিতীয় রানারআপ অর্থাৎ তৃতীয় হয়েছেন বাংলাদেশের মাঈনুল আহসান নোবেল। অঙ্কিতা এই প্রতিযোগিতায় প্রথম হিসেবে পুরস্কার পেয়েছেন ২ লাখ রুপি ও একটি নতুন গাড়ি।

রবিবার রাতে প্রচারিত এই গানের রিয়েলিটি শো’র গ্র্যান্ড ফিনালে বিচারকদের রায়ে যৌথভাবে প্রথম রানারআপ হয়েছেন গৌরব ও স্নিগ্ধজিৎ এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন প্রীতম ও মাঈনুল আহসান নোবেল। এর আগে, বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় চূড়ান্ত পর্বে নির্বাচিত সুমন মজুমদার, অঙ্কিতা ভট্টাচার্য, গৌরব সরকার, নোবেল, স্নিগ্ধজিৎ ভৌমিক ও প্রীতম রায়কে শুরু হয় অনুষ্ঠানটি। এটি উপস্থাপনা করেন যীশু সেনগুপ্ত। বিচারক ছিলেন মোনালী ঠাকুর, শান্তনু মৈত্র, শ্রীকান্ত আচার্য।

উল্লেখ্য, ২০১৮ সালের সেপ্টেম্বরে জি বাংলায় শুরু হওয়া এ আসরে ভারত থেকে নির্বাচিত ৪৮ জন প্রতিযোগী অংশ নেন। এর মধ্যে বাংলাদেশ থেকে অংশ নেন অবন্তি সিঁথি, তানজীম শরীফ, রোমানা ইতি, মেজবা বাপ্পী, আতিয়া আনিসা, মন্টি সিনহা ও মাঈনুল আহসান নোবেল। প্রতিযোগিতার দৌঁড়ে অন্যরা ছিটকে গেলেও চূড়ান্তপর্বে জায়গা করে নেন গোপালগঞ্জের নোবেল।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক