,

ইরান বিরোধী মার্কিন জোটে জার্মানি যোগ দেবে না

news-image

অনলাইন ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের যে নীতি গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র, তাতে যোগ দেবে না জার্মানি। একই সঙ্গে মার্কিন নীতির জোরালো বিরোধিতা করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস।

জার্মানির আঞ্চলিক মিডিয়া গ্রুপ ফোংকে-কে দেওয়া এক সাক্ষাৎকার হেইকো মাস বলেন, ‘ইরান বিরোধী মার্কিন নীতির যে চিত্র তা অগ্রহণযোগ্য। ইরান বিরোধী এ জোটে বার্লিন যোগ দেবে না।’ একইসঙ্গে তিনি মধ্যপ্রাচ্যে বিরাজমান উত্তেজনা দূর করার জন্য কূটনৈতিক উদ্যোগের প্রতি গুরুত্ব দিয়েছেন।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের স্থানীয় অংশগ্রহণ অবশ্যই হবে ইউরোপীয় অব্স্থান। সর্বোচ্চ চাপ প্রয়োগের মার্কিন কৌশলে আমরা যোগ দেব না।’

ইরানের কথিত হুমকি মোকাবিলা ও পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষার কথা বলে আমেরিকা একটি সামরিক জোট গঠনের চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত মিত্রদের পক্ষ থেকে তেমন কোনো সমর্থন পায়নি।

গত ৯ জুলাই আমেরিকা এমন জোট গঠনের প্রস্তাব দেয়। এরই মধ্যে জাপান ও রাশিয়ার মতো গুরুত্বপূর্ণ দেশ পরিষ্কার করে বলেছে যে, তারা এমন জোটে যোগ দেবে না। মার্কিন মিত্রদের বেশিরভাগই মনে করছে, এমন জোট হলে তা ইরানের সঙ্গে উত্তেজনা আরও বাড়িয়ে দেবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর