,

ইন্দোনেশিয়ার হোটেলে জিনিসপত্র চুরি করে ধরা পড়লো ভারতীয় পরিবার

news-image

আন্তর্জাতিক ডেস্ক// ইন্দোনেশিয়ায় বেড়াতে গিয়ে ভারতীয়দের লজ্জায় ফেলে দিয়েছেন সেদেশের একটি পরিবার। বালির একটি হোটেল থেকে ফেরার পথে চুরি করে ধরা পড়েছেন তারা। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, হোটেলে চেকআউটের সময় কর্মীদের সন্দেহ হয়। দেখা যায়, রুম থেকে বেশ কিছু জিনিস নিজেদের ব্যাগে নিয়ে যাচ্ছেন তারা। এমন একটি ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে।

২ মিনিট ২০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি গাড়ির ডিকি খুলে পর্যটকদের ব্যাগপত্র নীচে নামানো রয়েছে। সেই ব্যাগপত্র খুলে হোটেলকর্মীরা একের পর এক হোটেলের জিনিস উদ্ধার করছেন। তার মধ্যে রয়েছে, আয়না, সৌখিন ঘর সাজানো কিছু জিনিস, তরল সাবান রাখার পাত্র, হেয়ার ড্রায়ার। অর্থাৎ একটা হোটেলের রুম থেকে যা যা নেওয়া সম্ভব প্রায় সবই ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলেন তাঁরা।

একের পর এক জিনিস উদ্ধার হচ্ছে আর হোটের কর্মীরা ভারতীয় ওই পরিবারকে কড়া কথা শোনাচ্ছেন। একসময় পর্যটকদের মধ্যে কেউ একজন বলেন, আমরা এর জন্য টাকা দিয়ে দেব। কিন্তু উত্তরে হোটেল কর্মী বলেন, “এটা টাকার বিষয় নয়, আমি জানি আপনাদের প্রচুর টাকা আছে, কিন্তু এটা সম্মানের বিষয়।”

একসময় হাতে পায়ে ধরে বিষয়টি মিটিয়ে নেওয়ার অনুরোধ করতে দেখা যায় ভারতীয় ওই পরিবারের এক ব্যক্তিকে। কিন্তু হোটেল কর্মীরা এতটাই বিরক্ত যে তাঁরা মোটেই সেই অনুরোধ পাত্তা দিতে চাননি। এক মহিলাকে বলতে শোনা যায়, পুলিশে যেন খবর না দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর