সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেহজাবিনকে শাড়ি উপহার দিলেন অপূর্বর স্ত্রী!

news-image

জুটি ভাগ্য বরাবরই ভালো অপূর্ব ও মেহজাবিনের। গেল ঈদে ‘বড় ছেলে’ নামে একটি নাটকে অভিনয় করে সেই ভাগ্যটাকে শতভাগ সুপ্রসন্ন করে নিয়েছেন। এরপর তাদের অভিনীত বেশ কয়েকটি নাটক প্রশংসিত হয়েছে। সময়ের এ সফল ও জনপ্রিয় জুটি এবারই প্রথম নিজেদের নিয়ে খোলামেলা কথা বলেছেন ঈদের অনুষ্ঠান ‘কেমিস্ট্রি’তে। রুম্মান রশীদ খানের গ্রন্থনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন টয়া।

অপূর্ব জানান, কোনো নাটক কিংবা অনুষ্ঠানের সেটে নয়, দুজনের প্রথম দেখা কাকতালীয়ভাবে একটি শপিং মলে। মেহজাবিন বলেন, ‘বড় ছেলে’ নাটকে অভিনয় করার আগে ব্যক্তি জীবনে নিজের বাবা, বন্ধু কিংবা অন্য কোনো পুরুষকে কাঁদতে দেখেননি। অপূর্ব’র কান্না দেখে স্বত:স্ফূর্তভাবেই মেহজাবিন কান্না চলে এসেছিল, অভিনয় করতে হয়নি।

মেহজাবিন জানান, অপূর্ব’র সঙ্গে কখনো জুটি ভেঙে গেলে কিংবা কাজ করা বন্ধ হয়ে গেলে একজন পরামর্শককে মিস করবেন তিনি। যে কোনো বিষয়ে যে কোনো পরামর্শের জন্য অপূর্ব সদা প্রস্তুত। অপূর্ব মনে করেন মেহজাবিনের সাফল্যের মূলমন্ত্র তার সততা, আন্তরিকতা, নিষ্ঠা, পরিশ্রম ও আত্মবিশ্বাস।

‘কেমিস্ট্রি’ অনুষ্ঠানের জন্য মেহজাবিন শাড়ি উপহার দিয়েছেন অপূর্ব’র স্ত্রী অদিতি-প্রিয় সহকর্মীর পরিবারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেন না মেহজাবিন। স্বকণ্ঠে গান, অভিনয় করে প্রিয় ভক্ত-দর্শকদের জন্য জমজমাট এক অনুষ্ঠান উপহার দিতে যাচ্ছেন অপূর্ব-মেহজাবিন। আসছে ঈদের ৫ম দিন, রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে ‘কেমিস্ট্রি’।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক