মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ হলেন সংগীতশিল্পী আসিফ!

news-image

ভক্তদের চোখ রীতিমত ছানাবড়া হয়ে গেছে সংগীতশিল্পী আসিফকে পুলিশের পোশাকে দেখে। ভক্তদের ভাবনায় না রেখে, আসিফ জানিয়ে দিয়েছেন এটি মিউজিক ভিডিওর একটি দৃশ্য। গানের শিরোনাম ‘আমি তুমিময়’।

গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন আসিফ ও পূজা। মেহেদী হাসান লিমনের কথায় গানটির সুর করেছেন মোহাম্মদ মিলন। আর সংগীতে আছেন এমএম পি রনি। এর ভিডিও নির্মাণ করছেন ভিকি জাহিদ। মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন আসিফ ও নাদিয়া। খুব শিগগিরই গানটির ভিডিও প্রকাশ হবে সিডি চয়েজের ব্যানারে।

এদিকে, তরুণ মুন্সীর জনপ্রিয় ‘আনলাকি থার্টিন’ গানটি নতুন করে কণ্ঠে তুলেছেন আসিফ আকবর। সম্প্রতি আর্ব এন্টারটেইনমন্টের ব্যানারে প্রকাশ হয়েছে এর লিরিক ভিডিও।

গানটি প্রসঙ্গে তরুণ মুন্সী বলেন, ‘সম্ভবত “আনলাকি থার্টিন” গানটি প্রকাশ হয়েছিল ২০০০ সালের দিকে। এর সংগীতায়োজনে ছিল মাহান ফাহিম। গানটি আসিফ ভাইয়ের খুবই প্রিয় একটি গান। উনি প্রায়ই বলতেন, গানটি তার খুব ভালো লাগে এবং সময় করে ঠিকই একদিন তিনি গানটি গাইবেন। ক’দিন আগে, আমার তত্ত্বাবধায়নে গানটি নতুন করে তার কণ্ঠে রেকর্ড করা হয়। দারুণ গেয়েছেন তিনি। আশা করি, শ্রোতাদেরও তা ভালো লাগবে।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক