,

এবার মোদিকে পাত্তা দিচ্ছেন না ট্রাম্প!

news-image

চলতি বছরের আগস্টে ফ্রান্সে জি-৭ রাষ্ট্রগুলির ‘আউটরিচ সেশন’-এ আমন্ত্রিত ভারত। সেখানে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরের মাসে নিউ ইয়র্কে যাচ্ছেন জাতিসংঘরের সাধারণ সম্মেলনে যোগ দিতে। দু’টি মঞ্চেই উপস্থিত থাকছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দু’টি সম্মেলনেই ট্রাম্পের সঙ্গে মোদির পার্শ্ববৈঠক করানোর চেষ্টা করা হয়। কিন্তু সূত্রের খবর, জি-৭-এর পার্শ্ববৈঠকের জন্য সময় চেয়েও ট্রাম্প প্রশাসনের কাছ থেকে এখনও পর্যন্ত ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকেও মোদি-ট্রাম্প বৈঠক হওয়ার সম্ভাবনা এখনও পর্যন্ত খুবই ক্ষীণ বলে মনে করা হচ্ছে।দেশটির আনন্দবাজারের খবরে বলা হয়েছে, সাম্প্রতিক কিছু ঘটনায় দিল্লির কূটনীতিকদের একাংশে আপাতত এই ধারণা তৈরি হয়েছে যে, আফগানিস্তানে শান্তি প্রক্রিয়ায় গতি আনতে গিয়ে আমেরিকার পাক-নির্ভরতা বাড়ছে। এবং তাতে আমেরিকার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পিছিয়ে পড়ছে নয়াদিল্লির স্বার্থ।

দেশটির কূটনীতি বিশেষজ্ঞদের অনেকের ধারনা, অদূর ভবিষ্যতে ভারত-মার্কিন সম্পর্কে যেটুকু অগ্রগতি হলেও হতে পারে, সেটা বাণিজ্য ক্ষেত্রে। কিন্তু কৌশলগত বিষয়ে আমেরিকাকে কতটা পাশে পাওয়া যাবে, তা নিয়ে সংশয় থাকছে।গত সপ্তাহে ওভাল অফিসে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক বৈঠকের পরে নতুন এই আন্তর্জাতিক সমীকরণের আঁচ মিলছে বলে মনে করছেন ভারতের কূটনীতি বিশেষজ্ঞরা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর