,

আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ি আল-আমিন নিখোঁজ

Brahmanbaria pic-05আমিরজাদা চৌধুরীব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের এক ব্যবসায়ী গত ৪দিন ধরে নিখোঁজ রয়েছেন। ওই ব্যবসায়ী হলেন, আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠান মেসার্স রিফাত ট্রেডার্সের মালিক মোঃ আল-আমিন খন্দকার-(৩০)। তিনি আখাউড়া উপজেলার সেনারবাদি গ্রামের বাসিন্দা। আমদানি-রপ্তানির পাশাপাশি তিনি সিএন্ডএফ এজেন্টও পরিচালনা করছেন। 

এ ঘটনায় তাঁর ভাই মোঃ রুহুল আমিন খন্দকার আখাউড়া থানায় সাধারন ডায়রি করেছেন। আজ মঙ্গলবার সকালে এ নিয়ে সাংবাদিক সম্মেলন আহবান করেছেন ব্যবসায়িরা। পুলিশ বলছে, ওই ব্যবসায়ীকে উদ্ধারের চেষ্টা চলছে।  
আখাউড়া গাজীর বাজারের মোঃ জহিরুল ইসলাম রনি জানান, ঘটনার দিন সকালে আল-আমিন তাঁর বাড়িতে যান। ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার কথা বলে বেড়িয়ে যাওয়ার পর তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরিবারের লোকজনও এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। 
আল-আমিনের ভাই রেজাউল খন্দকার বলেন, এলাকায় আমার ভাইয়ের কোনো শত্রু নেই। কিন্তু কিভাবে কি হলো এখন আমরা কিছুই বুঝতে পারছি না। পুলিশ আমাদেরকে বলেছে তাঁরা নাকি গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছে। 
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মফিজ উদ্দিন ভূঁইয়া গতকাল সোমবার সন্ধ্যায় বলেন, ‘বিভিন্ন দিক থেকে পাওয়া তথ্য আমরা যাচাই-বাছাই করছি। তবে মূলত তথ্য প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়েই তাঁকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর