মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক স্বামীর পুরুষাঙ্গ কেটে টয়লেটে ফ্ল্যাশ!

news-image

অনলাইন ডেস্ক : প্রতারণা সহ্য করতে না পেরে সাবেক স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেছেন এক নারী। ধারালো কাঁচি দিয়ে স্বামীর শুধু পুরুষাঙ্গই নয়, কেটে নিয়েছেন অণ্ডকোষও! এরপর কাটা পুরুষাঙ্গ ও অণ্ডকোষে অ্যাসিড ঢেলে ঝলসে দিয়েছেন। পরে সেগুলো টয়লেটে ফ্ল্যাশ করে দেন ৫৮ বছর বয়সী ওই নারী। এমন ঘটনা ঘটেছে তাইওয়ানের উত্তর-পশ্চিম অঞ্চলে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, ঘটনার পর ওই নারীর সাবেক স্বামী আর্তনাদ করতে করতে পুলিশকে ফোন দিয়ে সবকিছু জানান। পুলিশ বাসায় গিয়ে লি নামের ওই নারীকে অচেতন অবস্থায় পায়। ৪০টি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এমন পরিস্থিতিতে পুলিশ দ্রুত দুজনকে হাসাপাতালে নিয়ে যায়।

লি নামের ওই নারী জানান, তার সাবেক স্বামী মি. চেনের সঙ্গে এক মাস আগে বিয়ে বিচ্ছেদ হলেও তারা এক সঙ্গেই থাকছিলেন। দুই বছর ধরে বেকার থাকা চেন তার সাবেক স্ত্রী লি’র উপার্জনেই চলছিলেন। বিয়ের পর অন্য নারীর সঙ্গে সম্পর্ক করে তার সঙ্গে প্রতারণা করেন চেন। তখনই তিনি এমন ভয়াবহ কিছু ঘটাবেন বলে সিদ্ধান্ত নেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, প্রথমে তিনি চেন’কে যৌনতার ফাঁদে ফেলে উত্তেজিত করেন। এরপরই ভয়াবহ কাজটি সেরে ফেলেন। বহুদিন থেকে স্বামীর প্রতি তীব্র ঘৃণা পোষণ করে আসছিলেন জানিয়ে লি বলেন, ‘ওর এসব আমার না হলে আর কারও হতে পারবে না।’

মি. চেনের শারীরিক অবস্থা সম্পর্কে হাসপাতালের চিকিৎসক জানান, তার পুরুষাঙ্গের কেবল ১ সেন্টিমিটার অর্থ্যাৎ আধা ইঞ্চিরও কম অংশ শরীরের সঙ্গে আটকে ছিল। পুরুষাঙ্গের কেটে ফেলা পুরো অংশও যদি পুলিশ উদ্ধার করতে পারত, তাও সেটা জোড়া লাগানো সম্ভব ছিল না। তাই চেনের পুরুষত্ব ফেরানোর কোনো সম্ভাবনা নেই বললেই চলে।

পুলিশ বলছে, তাদের দুজনকে এখন চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হলে লি’র বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক