,

পার্লামেন্টে যে বক্তব্য দিয়ে ঝড় তুললেন মিমি (ভিডিও)

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী এখন ভারতের পার্লামেন্ট সদস্য। নির্বাচিত হওয়ার পর থেকেই নানা কারণে আলোচিত হয়ে আসছেন এই সাংসদ তারকা। এরই ধারাবাহিকতায় এবার ভারতের পার্লামেন্টে ঝড় তুললেন মিমি। ভারতীয় গণমাধ্যম জানায়, লোকসভায় তিন তালাক বিল চলাকালীনই বিজেপি সাংসদ রমা দেবীর উদ্দেশে সমাজবাদী পার্টির সাংসদ আজম খানের বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল জাতীয় রাজনীতি।

বক্তব্য চলাকালীনই রমা দেবীকে আজম খান বলেন ‘আপনার চোখে চোখ রেখে কথা বলতে ইচ্ছে হয়’। এই মন্তব্যের প্রতিবাদে লোকসভায় সরব হলেন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। এদিন সাংসদে মিমি বলেছেন ‘‘আমি এখানে প্রতিদিনই নতুন কিছু শিখছি কিন্তু যে ভাষায় গতকাল উনি কথা বলেছেন তা কোনো সাংসদ বলতে পারেন না।

একজন সাংসদ কিছুতেই ‘আমার চোখে চোখ রেখে কথা বলুন’ এই মন্তব্য করতে পারেন না। মহিলাদের সম্মান করাটা প্রত্যেকেরই কর্তব্য। গতকাল যা হয়েছে তার বিরুদ্ধে রাজনৈতিক বিভেদ ভুলে লড়াই করা উচিত।’’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর