সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাতৌদি প্রাসাদে গোপনে কার্তিক-সারা!

news-image

বিনোদন ডেস্ক: পাতৌদির নবাব সাইফ আলি খানের মেয়ে নবাবনন্দিনী সারা আলি খান ও কার্তিক আরিয়ানের সম্পর্ক নিয়ে বলিউডে বেশ কিছুদিন ধরেই আলোচনা হচ্ছে। সারা প্রকাশ্যেই কার্তিকের সঙ্গে ডেট করার ইচ্ছে প্রকাশ করেছিলেন। জোর গুঞ্জন, তাঁদের ঘনিষ্ঠতা আরো জোরদার হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম মুম্বাই মিররের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার দিল্লিতে উড়াল দেওয়ার আগে পাতৌদির পৈতৃক প্রাসাদে নিজের ‘ক্রাশ’ কার্তিক আরিয়ানকে নিয়ে গিয়েছিলেন নবাবজাদি সারা।

নির্মাতা-প্রযোজক করণ জোহরের জনপ্রিয় ও বিতর্কিত টেলিভিশন শো ‘কফি উইথ করণ’-এ বাবা সাইফ আলি খানের সামনে সারা বলেছিলেন, কার্তিক আরিয়ান তাঁর ক্রাশ, একসঙ্গে কফি ডেটে যেতে রাজি। সেই থেকে তাঁদের প্রেম নিয়ে জল্পনার শুরু। ‘সোনু কে টিটু কি সুইটি’ সিনেমা দিয়ে প্রচারের আলোয় আসেন কার্তিক। সর্বশেষ ‘লুকাচুপি’ও বক্স অফিসে হিট করে।প্রকাশ্যে কার্তিককে ক্রাশ বলার পর একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কার্তিকের সঙ্গে সারার হাত মিলিয়ে দেন ‘সিম্বা’ সহ-অভিনেতা রণবীর সিং।

পরে ঘোষণা আসে, লেখক-নির্মাতা ইমতিয়াজ আলির ‘লাভ আজকাল’ ছবির সিক্যুয়ালে জুটি বাঁধছেন সারা ও কার্তিক। একাধিক ভাগের শুটিংও করেছেন দুজন। সেটে তাঁদের ঘনিষ্ঠ উপস্থিতি অনেকের নজরে আসে। এরপর বেশ কয়েকবার একে অন্যের বাড়িতেও গিয়েছেন সারা-কার্তিক। একসঙ্গে জিমে যেতেও দেখা গেছে। একবার গাড়ির ভেতর অন্তরঙ্গ অবস্থায় ক্যামেরাবন্দি হন দুজন। এবার পৈতৃক প্রাসাদে কার্তিককে নেওয়ায় ঘনিষ্ঠতার গুঞ্জন আরো জোরালো হলো।

মাত্র কয়েক দিন আগে কার্তিককে দেখতে লক্ষ্ণৌ উড়াল দিয়েছিলেন সারা। ‘পতি পত্নী অউর ওহ’ সিনেমার শুটিং চলছিল লক্ষ্ণৌতে। সেখানে ভূমি পেড়নেকার ও অনন্যা পান্ডের সঙ্গে সেটে ছিলেন কার্তিক আরিয়ান। তাঁকে দেখতে লক্ষ্ণৌ ছুটে যান সারা। একসঙ্গে ডিনারও করেন। রেস্তোরাঁ থেকে বেরোনোর পর ভিড় জমে ভক্তদের। ভক্তসমুদ্র থেকে সারাকে রক্ষা করে ঠিকঠাক গাড়িতে ঢোকানোর দায়িত্ব নেন কার্তিক। সেই ভিডিও অন্তর্জালে ছড়িয়ে পড়ে।

গতকাল ‘ইন্ডিয়া কোচার উইক ২০১৯’-এ প্রথমবার র‍্যাম্পে হাঁটেন সারা আলি খান। কারুকাজশোভিত অফ-হোয়াইট লেহেঙ্গায় অপরূপ সেজেছিলেন সারা। দর্শকসারিতে বসেছিলেন কার্তিক আরিয়ান ও ভাই নবাবজাদা ইব্রাহিম আলি খান। পাশাপাশি বসে কার্তিক ও ইব্রাহিম সারাকে উৎসাহ জোগাতেও দেখা যায়। সেই ভিডিও অন্তর্জালে ভাইরাল হয়েছে।

যদিও সারা ও কার্তিক দুজনই প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করে আসছেন। তবে তাঁদের রসায়ন যে চমৎকার, তার প্রমাণ অন্তর্জালে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি। দুজন নিজেদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে যুগল ছবিও পোস্ট করেন। একে অপরকে দেন আদুরে খুদে বার্তাও।

২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে মুক্তি পাবে সারা ও কার্তিকের প্রথম জুটি বাঁধা ‘লাভ আজকাল টু’। এ ছবির প্রথম কিস্তি মুক্তি পায় ২০০৯ সালে, যেখানে প্রধান চরিত্রে ছিলেন সারার বাবা সাইফ আলি খান ও দীপিকা পাড়ুকোন। সূত্র : ডিএনএ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক