সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন দুই বোলিং কোচ পেল বাংলাদেশ

news-image

বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতার পরই কোচিং স্টাফ ঢেলে সাজানোর সিদ্ধান্ত হয়। একই সঙ্গে চাকরি হারান হেড কোচ স্টিভ রোডস, পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ আর স্পিন কোচ সুনিল জোশি। তবে ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জির পারফরম্যান্সে অসন্তুষ্ট নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাকে ছেঁটে ফেলা হয়নি। বরং আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি নবায়ন করবে বোর্ড।

এদিকে হেড কোচ পদের জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি। আপদকালীন কোচ হিসেবে শ্রীলঙ্কায় দলের সঙ্গে খালেদ মাহমুদ সুজন গেলেও দীর্ঘমেয়াদে কোনো বিদেশি কোচই খুঁজছে বোর্ড। এখনও তেমন কারও বিষয়ে নিশ্চিত সিদ্ধান্ত হয়নি। তবে বাকি দুই গুরুত্বপূর্ণ পদে কোচ নিয়োগের সিদ্ধান্তটা আজই (শনিবার) সেরে ফেলেছে বিসিবি। নাজমুল হাসান পাপনের সভাপতিত্বে বোর্ডের অন্য পরিচালকদের সঙ্গে নিয়ে প্রায় ঘণ্টা সভা হয়েছে বিসিবি কার্যালয়ে। সেখানেই নতুন দুই বোলিং কোচের নাম ঘোষণা করা হয়।

পেস বোলিং কোচ পদে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার চার্লস ল্যাঙ্গেভেল্ট। তিনি ক্যারিবীয় কোচ কোর্টনি ওয়ালশের স্থলাভিষিক্ত হচ্ছেন। ভারতীয় স্পিন বোলিং সুনিল জোশির স্থলাভিষিক্ত হচ্ছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি। তবে ভেট্টোরিকে পূর্ণ মেয়াদে পাচ্ছে না বাংলাদেশ। চলতি বছর ভারত সফরের আগ থেকে শুরু করে ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত মোট ১০০ দিন কাজ করবেন ভেট্টোরি। পরে সুযোগ ও পরিস্থিতি বুঝে দুপক্ষের সমঝোতায় চুক্তির মেয়াদ বাড়ানোও হতে পারে।

স্পিন বোলিং কোচকে পূর্ণ মেয়াদে না পেলেও, পেস বোলিং কোচ ল্যাঙ্গেভেল্টের সঙ্গে দুই বছরের আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছে বোর্ড। জাতীয় দল শ্রীলঙ্কা সিরিজ শেষ করে দেশে ফিরলেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

দুই কোচের নিয়োগের ব্যাপারে নাজমুল হাসান পাপন বলেন, ‘পেস বোলিং কোচ হিসেবে আমরা দক্ষিণ আফ্রিকার চার্লস ল্যাঙ্গেভেল্টকে বেছে নিয়েছি। তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিও হয়ে গেছে। আগামী দুই বছর কাজ করবেন তিনি। তবে ভেট্টোরির সঙ্গে এখনও চুক্তি হয়নি। মৌখিকভাবে তিনি রাজি হয়েছেন কাজ করতে। অচিরেই চুক্তি করা হবে।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক