সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অধিনায়কের দায়িত্ব নিয়েই তামিমের জরিমানা

news-image

শ্রীলঙ্কায় বড় হারে সিরিজ শুরু করার পর আবারো দুঃসংবাদ শুনতে হলো অধিনায়ক তামিম ইকবালের। ধীর গতির ওভার রেটের জন্য জরিমানা গুনতে হচ্ছে গোটা দলকে।

শুক্রবার সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার দেয়া ৩১৪ রানের জবাবে বাংলাদেশ অলআউট হয়ে যায় মাত্র ২২৩ রানে। ৯১ রানের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয় তামিমদের। এবার গুনতে হচ্ছে জরিমানাও। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ৫০ ওভার বোলিং শেষ করতে না পারায় এই শাস্তির মুখে পড়তে হলো টাইগারদের। নির্ধারিত সময়ের মধ্যে ৪৮ ওভার শেষ করে বাংলাদেশ। অর্থাৎ, নির্ধারিত সময়ের চেয়ে ২ ওভার পিছিয়ে থেকে প্রথম ইনিংস শেষ করেন তামিম ইকবাল।

পরে দুই ফিল্ড আম্পায়ার নিতিন মেনন, রবীন্দ্র ইউলিয়ামসারি এবং থার্ড আম্পায়ার মারাইস এরাসমাস অভিযোগ দায়ের করেন। এরপর আইসিরিস এলিট প্যানেলের ম্যাচ রেফারি ক্রিস ব্রড টাইগারদের এই শাস্তি দেন।

আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতি এক ওভার দেরি করলে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয় দলের সকল সদস্যকে। আর অধিনায়ককে গুনতে হয় এর দ্বিগুণ জারিমানা। অবশ্য কিছুদিন আগে এই নিয়মে পরিবর্তন এনেছে আইসিসি। যদিও তা এখনো কার্যকর করা হয়নি। ২ ওভার পিছিয়ে থাকায় বাংলাদেশ দলের সকল সদস্যকে ম্যাচ ফি’র ২০ শতাংশ জারিমানা করা হয়েছে। আর অধিনায়ক তামিমকে করা হয়েছে ৪০ শতাংশ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক