সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিবার তোলপাড় শুরু

news-image

ইমরুল শাহেদ : পরিচালক মিজানুর রহমান মিজান পরিচালিত তোলপাড় ছবিতে বৃহস্পতিবার থেকে কাজ শুরু করেছেন শাকিবা। তার প্রথম দিনের কাজ হয় প্রিয়াংকা শুটিং স্পটে। পরিচালক হিসেবে মিজানের সঙ্গে এই প্রথম কাজ করছেন তিনি। শাকিবা বলেন, ‘মিজান ভাই যখন সহকারী পরিচালক ছিলেন তখন তার সঙ্গে কাজ করেছি।

এখন তার সঙ্গে কাজ করছি একজন পরিচালক হিসেবে। তিনি একজন ভালো টেকনিশিয়ান। পরিচালক হিসেবে তার সঙ্গে কাজ করে বেশ মজা পাচ্ছি।’ এই ছবিতে শাকিবাকে একেবারেই ভিন্ন একটা লুকে দেখা যাবে। এর আগের দিন তিনি শেষ করেছেন অহিদুজ্জামান ডায়মণ্ড পরিচালিত রোহিঙ্গা ছবির কাজ। এই ছবিটিতে তিনি একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন।

ছবিতে দেখানো হয়েছে এই চরিত্রটি বিশ্ব দরবারে রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশার চিত্র তুলে ধরে। ঢাকার একটি দৈনিক পত্রিকার অফিসে ছবিটির সংবাদপত্রের মূল বিষয়গুলো চিত্রায়ন করেন অহিদুজ্জামান ডায়মণ্ড। এই ছবিতে শাকিবার লুক ভিন্ন। শাকিবা বলেন, রোহিঙ্গা তার ক্যারিয়ারে একটি উল্লেখযোগ্য ছবি হয়ে থাকবে। ডায়মণ্ড ভাই অত্যন্ত যত্ন নিয়ে প্রতিটি দৃশ্যের চিত্রায়ন করেছেন।

শাকিবা বলেন, চরিত্রানুসারে তিনি নিজেকে ভাঙতে পারেন। বিশেষ করে জীবনের বাহ্যিক দিক ঠিক রেখে নিজের ভেতরের প্রস্তুতির তাগিদটা তিনি বরাবরই অনুভব করেন এবং চরিত্র অনুসারে নিজের লুক তৈরি করায় পরিচালকের নির্দেশনাকে কাজে লাগানোর শতভাগ চেষ্টা করেন। উল্লেখ বিষয় হলো শাকিবা অনেক দিন চলচ্চিত্রের সঙ্গে ছিলেন না। কিন্তু তিনি যখন ফিরে এসেছেন তখন চলচ্চিত্রের জন্য নিয়ে এসেছেন নতুন দৃষ্টিভঙ্গি।

নিজেকে প্রতিনিয়ত বদলে নেওয়ার প্রতিশ্রুতি নিয়েই যেন তার এই প্রত্যাবর্তন। শাকিবা জানান, তিনি নতুনভাবে চলচ্চিত্রে ব্যস্ততা বাড়াতে শুরু করেছেন। ইতোমধ্যে বেশ কয়েকটি ছবি নিয়েই তার কথাবার্তা হচ্ছে। শিগগিরই সেগুলো চূড়ান্ত হয়ে যাবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক