,

শারিরীক প্রতিবন্ধকতা জয় করে বিশ্বসুন্দরী

news-image

অনলাইন ডেস্ক : বিদিশা বালিয়া। বাড়ি ভারতের উত্তর প্রদেশের মুজাফফরনগরে। ২১ বছরের এই তরুণী এখন আরও অনেকের কাছে অনুকরণীয় হয়ে উঠেছেন। কানে শুনতে পান না তিনি। পৃথিবীটা তার জন্য নিঃশব্দ হওয়ায় মানুষের অবজ্ঞাও জুটেছে বিস্তর। কিন্তু সেই বিদিশাই মিস ডিফ ওয়ার্ল্ড ২০১৯ মুকুট জিতেছেন।

প্রথমে খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন বিদিশা। তিনি মূলত টেনিস খেলোয়াড়। বধিরদের জন্য আয়োজিত অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। পরে ইনজুরিতে পড়ায় সুন্দরী প্রতিযোগিতার সঙ্গে যুক্ত হন।

২২ জুলাই দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রথম ভারতীয় হিসেবে সেরার মুকুট পরার গৌরব অর্জন করেন বিদিশা। এতে রানার্সআপ হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার প্রতিযোগী।

২০০১ সালে স্পেনে প্রথম মিস ডিফ ওয়ার্ল্ড প্রতিযোগিতার আয়োজন করা হয়।। এতে চ্যাম্পিয়ন হন ইউক্রেনের ভিক্টোরিয়া প্রায়তেচেনকো। সূত্র: টাইমস নাউ

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১