সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদায় বেলায় মালিঙ্গাকে বীরের সম্মান

news-image

স্পোর্টস ডেস্ক: যার নামের পাশে অসংখ্যা রেকর্ড শোভা পায়। ওয়ানডে ইতিহাসের একমাত্র বোলার হিসেবে তার তিন হ্যাটট্রিক। এর মধ্যে একটি চার বলে চার উইকেট নেয়ার কীর্তি। ওয়ানডে ক্রিকেটকে তিনি আজ বিদায় বলছেন। কেবল স্লিঙ্গিং অ্যাকশনের জন্য নয়, নিজের কীর্তি দিয়েই ক্রিকেট ইতিহাসে থাকবেন এই লঙ্কান গতি তারকা। তিনি আর কেউ নন, নাম তার মালিঙ্গা।

বিদায় ম্যাচে সেই গতির তারকাকে বীরের সম্মান দিল লঙ্কানরা। বাংলাদেশ দলের বিপক্ষে ৪৮.৩ ওভারের খেলা শেষে নবম ব্যাটসম্যান হিসেবে ব্যাটিংয়ে নামে মালিঙ্গা। সে সময় তাকে বীরের সম্মান দেয় লঙ্কান ক্রিকেট বোর্ড। ডেসিংরুম থেকে ব্যাটিং করতে মাঠে নামার সময় ৩৫ বছর বয়সী মালিঙ্গাকে লঙ্কান পতাকা হাতে এক সমর্থক উইকেট পর্যন্ত ছায়ার মতো করে সম্মান দিয়ে যান। সে সময় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হাজার হাজার সমর্থক মালিঙ্গা মালিঙ্গা বলে স্লোগান দেন।

গ্যালারিতে প্লেকার্ড ব্যানার হাতে অনেক সমর্থক মালিঙ্গাকে নিয়ে অভিনন্দন বার্তা দেন। শ্রীলঙ্কার হয়ে ২০০৪ সাল থেকে ওয়ানডে ম্যাচ খেলে যাওয়া মালিঙ্গাকে সম্মান জানিয়ে সমর্থকরা একটি ব্যানার নিয়ে আসেন। সেখানে লেখা ছিল ‘থ্যাংকিউ মালি’। মালিঙ্গার বিদায়ী ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে কুশল পেরেরার সেঞ্চুরিতে ৩১৪ রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কা।

টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশ যখন ব্যাটিংয়ে নামবে ঠিক তখন বোলিংয়ে করতে নামার সময় মালিঙ্গাকে বিশেষ সম্মান জানান শ্রীলঙ্কান ক্রিকেটাররা। ড্রেসিংরুম থেকে মালিঙ্গা যখন বের হবেন তখন তার সতীর্থরা ব্যাট উঁচিয়ে ধরে লঙ্কান এ তারকা পেসারকে সম্মান জানান। শ্রীলঙ্কার হয়ে মালিঙ্গা ২২৫ ওয়ানডে খেলে ৩৩৫ উইকেট নিয়েছেন। মুত্তিয়া মুরালিধরন ও চামিন্দা ভাসের পর লংকার সর্বোচ্চ উইকেট শিকারি তিনিই। বিশ্ব ক্রিকেট ইতিহাসে একমাত্র বোলার হিসেবে ওয়ানডেতে তিনটি হ্যাটট্রিক রয়েছে তার।

নিয়মিত হাঁটুর চোটের কারণে ২০১১ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান মালিঙ্গা। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাচ্ছিলেন তিনি। এবার একদিনের ফরম্যাট থেকেও অবসর নিবেন তিনি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক